জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে ব্যবসায়ী গাজী আনিসের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় মামলাটি করেন নিহতের বড় ভাই নজরুল ইসলাম।
- মার্কিন অবরোধ মানবে না ইরান, সব উপায়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি
- * * * *
- ইসরায়েলে সরকার গঠনে তৃতীয় দফায় বৈঠকে নেতানিয়াহু ও আইজেনকোটের দল
- * * * *
- চাকরি থেকে সম্ভাব্য ছাঁটাই মোকাবিলায় রেডিট ব্যবহারকারীর পরামর্শ
- * * * *
- কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়াতে দৈনিক যেসব খাবার খাবেন
- * * * *
- আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম
- * * * *
অন্যান্য
সিলেট জেলায় মঙ্গলবার সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুশিয়ারা ছাড়া অধিকাংশ নদ-নদীর পানি কমেছে।তবে কুশিয়ারার পানি প্রতিনিয়ত বাড়ছে। সেই সাথে বাড়ছে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগও। বিশেষ করে এ নদী তীরবর্তী এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা মানুষের দিন কাটছে চরম উৎকণ্ঠায়। কবে ঘরে ফেরা সম্ভব হবে, সে অপেক্ষায় আছেন তারা।
পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ১১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
জুন মাসে সারাদেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৭৩ শিশুসহ ৫২৪ জন নিহত ও ৮২১ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ১০৭ জন পথচারী, ৮৬ জন চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী ছাত্রলীগের সাবেক নেতা ব্যবসায়ী গাজী আনিস (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাথে রিহ্যাবকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।তিনি বলেন, ‘চলমান বর্ষায় এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে শুধু সিটি কর্পোরেশন নয় বরং সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কুষ্টিয়ায় ভাবীকে হত্যার দায়ে শুকুর আলী নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডএবং দেশীয় তৈরীর এলজি (বন্দুক), ৩ রাউন্ড গুলি, ২টি ককটেল বোমা রাখার অপরাধে তাজুব্বর মালিথা নামে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীবোঝাই একটি বগি রেখেই ছেড়ে গেছে ট্রেন।আজ বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস একটি বগি রেখেই স্টেশন ছেড়ে চলে যায়।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের ১২ বছরের সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেডের কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ জন কর্মী আহত হয়।
সাম্প্রতিক বন্যায় সিলেট-ছাতক রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক কোটি টাকার সম্পদ অরক্ষিত হয়ে পড়েছে। এমনিতেই করোনা মহামারীতে সিলেট-ছাতক পথে রেল চলাচল বন্ধ ছিল। বন্যার কারণে এই রুটে ফের রেল যোগাযোগ বন্ধ হলো।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই বিমানে মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে। এতে বিমানের বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ এর ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার অন্তত দুই হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তায় পায়ে হাঁটাও কষ্টকর। মোটরসাইকেল বা সিএনজিচালিত অটোরিকশা চললেও এটি যেন মরণ ফাঁদ।
পাবনা প্রতিনিধি:প্রতিপক্ষকে ঘায়েল করতে ফেন্সিডিল! এক প্রভাবশালী ব্যক্তির কারসাজি ধরা পড়েছে পাবনা গোয়েন্দা ( ডিবি ) পুলিশের কাছে। প্রতিপক্ষের বাড়ির অঙ্গিণায় ফেন্সিডিল রেখে এক প্রতিবেশি পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কে খবর দেয়।
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মোঃ খায়বর হোসেন (৫৫) নামের আরেক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ জুলাই পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।