আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
- রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
- * * * *
- ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম
- * * * *
- মহাকাশে সুইয়ের চারপাশে ঘুরছে পানির ফোঁটা, ভিডিও প্রকাশ নভোচারীর
- * * * *
- নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু
- * * * *
অন্যান্য
ঈদুল ফিতরের ছুটি শেষে ফিরতি যাত্রায় কর্মস্থলে যোগ দিতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে আগামী ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি করছে রেল কর্তৃপক্ষ।
ঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের দিন সকালে নদীতে গোসল করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা আরো দু’জন আহত হয়।সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া এলাকার নিউ ধলেশ্বরী নদীপাড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল ঈদের দিন বৃষ্টি হতে পারে। একেবারে ঠিকঠাক ফলে গেল সেই কথা। শোলাকিয়ায় সকাল ১০টায় ঈদের জামাত শুরু হতে না হতেই নামল ঝুম বৃষ্টি। তবে বৃষ্টির বাগড়ায় থেমে থাকেনি নামাজ। ভিজে ভিজেই ঈদ জামাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি।
পাবনাসহ উত্তরাঞ্চলের আট জেলায় ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে। ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পাবনা ও রাজশাহী অঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঈদুল ফিতরকে সামনে রেখে চাহিদা বাড়ায় রাজধানীর গোশতের বাজারে বেড়েছে গরু ও সব ধরনের মুরগির গোশতের দাম।রাজধানীতে গরুর গোশতের দাম ৩০ টাকা থেকে ৫০ টাকা বেড়ে ৭০০ থেকে ৭৫০ টাকা এবং সব ধরনের মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
অসহায় মানুষের জন্য সুজানগরে দশ টাকা ও বেড়ায় দুই টাকায় মিললো ঈদের কাপড় ও ঈদ সামগ্রী।সুজানগরে বাজারে ছোট শিশুদের নানা রঙের বাহারি পোশাকের পাশাপাশি বড়দের পোশাকও মিলেছে মাত্র ১০ টাকায় এবং বেড়ায় দুই টাকায় মিলল ঈদ সামগ্রী।
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরিয়তপুরের মাঝি কান্দি নৌপথে বিদ্যুতের খুঁটির সাথে ফেরির ধাক্কা লেগেছে । এতে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের বড় অংশ ভেঙে গেছে। এরপর আতঙ্ক ছড়িয়ে পরে অন্য যাত্রীদের মাঝে ।
রাত পৌনে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সোয়া ১ ঘণ্টায় সারাদেশে প্রায় ২২ হাজার টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
ঈদের ছুটিতে গত ২৭ থেকে ৩০ এপ্রিল চার দিনে ঢাকা থেকে অন্য জেলায় গেছে ৭৩ লাখ মানুষ। তাদের ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা পাওয়া গেছে।
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।জামাতে নামাজ আদায়ের সময় ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
পাবনার বিভিন্ন খুচরা বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। ঈদের আগে এমন সংকটের খবরে বিভিন্ন দোকানে তেল কিনতে ভিড় জমাচ্ছেন ভোক্তারা।
সড়কপথে বাড়ি ফেরার পাশাপাশি আরিচা-কাজিরহাট রুট হয়ে ফেরি, লঞ্চ , স্পিডবোটসহ যে যেভাবে পারছেন ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। ঘরমুখো মানুষের চাপে আজ (শনিবার) সকাল থেকেই পাবনার কাজিরহাট ফেরিঘাটে পা ফেলার জায়গা নেই।
বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের এক গ্রামে প্রায় দশ ঘণ্টা কাদায় আটকে থাকার পর একটি হাতিকে উদ্ধার করতে সমর্থ হয়েছে স্থানীয় গ্রামবাসী।
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে, যা আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন অব্যাহত থাকতে পারে।শনিবার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য পাওয়া গেছে।