অন্যান্য

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি।

পাবনায় টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে পেঁয়াজ, ধান, শব্জির ব্যাপক ক্ষতি

পাবনায় টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে পেঁয়াজ, ধান, শব্জির ব্যাপক ক্ষতি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পাবনা জেলায় টানা ৪৮ ঘন্টা বৃষ্টিতে পাকা আমন ধান, পেঁয়াজ, শব্জি ও কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈরী আবহাওয়া, বৃষ্টি ও বাতাসে পাকা আমনধান মাটিতে নুয়ে পড়েছে।

আবরার  হত্যা মামলায় ২০জনের মৃত্যুদন্ডে সন্তুষ্ট পরিবার

আবরার হত্যা মামলায় ২০জনের মৃত্যুদন্ডে সন্তুষ্ট পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে ২০জনকে মৃত্যুদন্ড। আলোচিত এই হত্যা মামলার রায়ের তারিখ ২৮ নভেম্বর ট্রাইব্যুনাল ঘোষণা করলেও রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য আজ ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।.........

নয় ঘণ্টা বন্ধ থাকার পর কাজিরহাট-আরিচা রুটে ফেরি চলাচল স্বাভাবিক

নয় ঘণ্টা বন্ধ থাকার পর কাজিরহাট-আরিচা রুটে ফেরি চলাচল স্বাভাবিক

পাবনা প্রতিনিধি:দু’টি ট্রাক ফেরিতে ওঠার সময় উল্টে পড়ায় ফেরি চলাচল বন্ধ থাকর নয় ঘণ্টা পর কাজিরহাট-আরিচা রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পাবনার কাজিরহাট ফেরি টার্মিনালের পন্টুনে দু’টি ট্রাক উল্টে কাজিরহাট-আরিচা রুটে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হওয়ায় প্রায় তিন শতাধিক মালামাল বোঝাই ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে।

পাবনায়  টিএমএসএস’র বিরুদ্ধে ঋণ জালিয়াতের অভিযোগ

পাবনায় টিএমএসএস’র বিরুদ্ধে ঋণ জালিয়াতের অভিযোগ

পাবনার সুজানগরে টিএমএসএস’র বিরুদ্ধে ঋণ জালিয়াতের অভিযোগ ওঠেছে। পাবনা জেলা প্রশাসক বরাবর এক ক্ষুদ্র ব্যবসায়ী এনজিও টিএমএসএস এর বিরুদ্ধে ঋণ জালিয়াতির লিখিত অভিযোগ করেছেন।

সড়ক দুর্ঘটনায় আরো এক শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আরো এক শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের শুকদেব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গভীর সমুদ্রে ট্রলারডুবি, ২০ জেলে নিখোঁজ

গভীর সমুদ্রে ট্রলারডুবি, ২০ জেলে নিখোঁজ

ঘূর্ণিঝড় জাওয়াদের কবল থেকে নিরাপদ আশ্রয় ফেরার সময় মাছ ধরার বড় ট্রলিং জাহাজের সাথে সংঘর্ষে বঙ্গোপসাগরে একটি মাছধরার ট্রলার ডুবে গেছে। কয়েক ঘণ্টা পর এক জেলেকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছেন ২০ জেলে।

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ চারজনেরর মধ্যে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ চারজনেরর মধ্যে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুনে দগ্ধ  একই পরিববারের চার জনের মধ্যে সোলাইমান (৪২) নামের একজনের মৃত্যু হয়েছে।    

৩ দিনের রিমান্ডে মেয়র আব্বাস

৩ দিনের রিমান্ডে মেয়র আব্বাস

রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাসকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

বগুড়ায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত তাদের ট্রাক জব্দ করা হয়। রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের এরুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিলিন্ডার গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

সিলিন্ডার গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারের কুমার পাড়া গ্রামে একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই শিশুসহ চার জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় তিনটি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জেলার শ্রেষ্ঠ উপ পুলিশ পরিদর্শক (এস আই) হিসেবে সম্মাননা পেলেন বিল্লাল হোসেন

জেলার শ্রেষ্ঠ উপ পুলিশ পরিদর্শক (এস আই) হিসেবে সম্মাননা পেলেন বিল্লাল হোসেন

মাসিক কল্যাণ সভায় বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ নোয়াখালী চট্টগ্রাম রেঞ্জ নোয়াখালী জেলার শ্রেষ্ঠ উপ পুলিশ পরিদর্শক (এস আই) হিসেবে সম্মাননা পেলেন কোম্পানীগঞ্জ থানায় কর্মরত উপ পুলিশ পরিদর্শক (এস আই)মোঃবিল্লাল হোসেন।

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ভোলার চরফ্যাশনে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হ‌য়ে‌ছেন।  তবে নিহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স ২৫, অপরজনের ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনটি রাম দাসহ বেশ কিছু গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।