অন্যান্য

খুলনা বিভাগে করোনায় ৩০ মৃত্যু

খুলনা বিভাগে করোনায় ৩০ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩৬১ জনের। এর আগে বৃহস্পতিবার বিভাগে ৪০ জনের মৃত্যু ও ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, মাস্টার বরখাস্ত

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, মাস্টার বরখাস্ত

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহ জালালের ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মাধারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। 

রাজশাহী মেডিক্যালে আরও ২২ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যালে আরও ২২ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাঁরা। ২২ জনের ছয়জন মারা গেছেন করোনা সংক্রমণে এবং ১৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। এছাড়া নেগেটিভ হওয়ার পর মারা গেছেন একজন।

বাগেরহাটে পিকআপ চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সার ৬ যাত্রী নিহত

বাগেরহাটে পিকআপ চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সার ৬ যাত্রী নিহত

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সার ৬ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৩ জুলাই) সকাল সোয়া ৭টায় ফকিরহাট উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেনাপোলে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্ত অতিরিক্ত বিজিবি মোতায়ন

বেনাপোলে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্ত অতিরিক্ত বিজিবি মোতায়ন

যশোর প্রতিনিধি: সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে বেনাপোল সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, সীমান্ত দিয়ে শুধু চামড়া নয়, আমরা কোনও ধরনের অবৈধ জিনিস প্রবেশ ও পাচার করতে দিচ্ছিনা।

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। 

কাল সকাল ৬টা থেকে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

কাল সকাল ৬টা থেকে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

করোনা ভাইরাস (কোভিড-১৯)-জনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রি পরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষাপটে আগামীকাল ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সকল ধরণের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।

মুনিয়ার মৃত্যু : বসুন্ধরা এমডির সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

মুনিয়ার মৃত্যু : বসুন্ধরা এমডির সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

কলেজছাত্রী মুনিয়ার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগের মামলা থেকে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের স্রোত

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের স্রোত

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারো শুরু হচ্ছে ঢাকামুখী মানুষের স্রোত। শুক্রবার ভোর থেকে আবারো দু’সপ্তাহের কঠোর লকডাউন শুরু হওয়ার আগে বৃহস্পতিবার গ্রাম ছেড়ে ঢাকামুখী হচ্ছে কর্মজীবিরা।

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। 

বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস

দু’এক দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৭ বাংলাদেশী নিহত

ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৭ বাংলাদেশী নিহত

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবে কমপক্ষে ১৭ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া ওই নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের আরো কমপক্ষে ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে। 

কুষ্টিয়ায় করোনায় আরো ১০ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনায় আরো ১০ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১০জনের মৃত্যু হয়েছে।