সাবেক সচিব ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শাহ আবদুল হান্নান আর নেই।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
যশোর প্রতিনিধি: সীমান্তবর্তী জেলা যশোরে করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে জেলায় লক ডাউনের সিন্ধান্ত না আসলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে নজরদারি বাড়ানো হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনম সেন্টারে করোনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় মোট সংক্রমণের হার ৭ হাজার ৩০ জন,সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৪১৬ জন,মোট মৃত্যু ৮১ জন।
সাভারের আশুলিয়ায় ঘরে গ্যাসের বিষ্ফোরণের ঘটনায় শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ হয়।
পাবনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেন।
রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর মোবাইল ফোন ছিনতাই হয়েছে। ফোনে কথা বলার সময় ছিনতাইকারী ফোনটা নিয়ে যায় বলে মন্ত্রী জানান।
যশোর প্রতিনিধি: যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭জন পুরুষ ও একজন নারী। তাদের সকলের বয়স ৫৬ বছরের নিচে। শনাক্তদের সকলেই যশোরের স্থানীয় বাসিন্দা। তাদের কারোরই ভারতে যাওয়ার কোনো সম্পর্ক বা ইতিহাস নেই।
যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের গহরবেড় গ্রাম থেকে কৃষক আসাদুলের ক্ষেতের একটি মেহেগুনি গাছ কাটার সময়, গাছের গোড়া থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার করে স্থানীয়রা। পরবর্তীতে সেটি যশোর বন বিভাগের সহায়তায় ঢাকা থেকে আগত বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা হাফিজুর রহমান সোমবার বিকেলে এসে ডিম গুলি সংরক্ষণের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যান।
ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পাবনা ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সাথে সম্পৃক্ত স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন।
যশোর প্রতিনিধি: যশোরে করোনায় গত ২৪ ঘন্টায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনম সেন্টারে ২২০ টি নমুনা পরীক্ষায় ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ৫ জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে।
যশোর প্রতিনিধি: যশোর আদালতে যাওয়ার পথে আইনজীবীর কাছ থেকে রাজু বিশ্বাস ওরফে টুটু (৩৫) নামে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের দাবি, ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মে) রাতে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার শালবাগান চেকপোষ্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দেশে এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) মাদক সেবন ও ব্যবসার সাথে অন্তত ১৫টি গ্রুপ সক্রিয় আছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.আব্দুল আহাদ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মে) ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পাবনা প্রতিনিধি: খুলনা বিভাগের ছয় জেলার বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই সীমান্ত অতিক্রম করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি পয়েন্ট ব্যবহার করে আসছে। ছয়টি সীমান্ত জেলা হল-যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা।
পাবনা প্রতিনিধি: পাবনায় হিজড়া জনগোষ্টির জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৩০ মে ) পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ে জেলা সমাজ সেবার আয়োজনে ১২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ছয় ডাকাত আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দু’টি ওয়ানশুটার গান, তিন রাউন্ড অ্যামুনেশন (গুলি), চারটি সুইস গিয়ার চাকু, দু’টি ছোরা, একটি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন ও নগদ ৪৮৫ টাকা জব্দ করা হয়।