অন্যান্য

বঙ্গবন্ধুর সমাধিতে নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস-অ্যাডমিরাল এম. নাজমুল হাসান।

সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশও শুক্রবার

গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশও শুক্রবার

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ

মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ

রাজধানীর বাসাবো, মুগদা, খিলগাঁও, জুরাইন ও যাত্রাবাড়ী এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। এসব এলাকার মানুষের ডেঙ্গুর চিকিৎসায় প্রথম পছন্দ মুগদা হাসপাতাল। এ জন্য চলতি বছর ডেঙ্গুর চিকিৎসার জন্য হাসপাতালটি বেশি আলোচনায়। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর চাপ সামাল দিচ্ছে হাসপাতালটি। এই হাসপাতালটির মতো রাজধানীর বিভিন্ন হাসপাতালেও ডেঙ্গু রোগীর চাপ দিনদিন বাড়ছে।

বর্ষায় মেঘের দেখা নেই, পুড়ছে ফসলের মাঠ, বৃষ্টি হবে কবে?

বর্ষায় মেঘের দেখা নেই, পুড়ছে ফসলের মাঠ, বৃষ্টি হবে কবে?

রাজবাড়ী জেলার কৃষক হারুন-উর রশীদ আমন ধানের জন্য বীজতলা করেছিলেন। ক্ষেতে বোনার জন্য উপযোগী হয়ে উঠেছে সেসব চারা। কিন্তু বৃষ্টি না হওয়ায় তিনি বীজ বুনতে পারছেন না।

বরিশালে ৮ কেজি গাঁজাসহ আটক ১

বরিশালে ৮ কেজি গাঁজাসহ আটক ১

বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া সংলগ্ন এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার বিকেলে পরিচালিত অভিযানে আটক রুবেল ফরাজী (২৭) ভোলা সদরের উত্তর-পশ্চিম চরনোয়াবাদ এলাকার বাসিন্দা। 

একই ফ্যানে ঝুলছে স্ত্রী-স্বামীর লাশ

একই ফ্যানে ঝুলছে স্ত্রী-স্বামীর লাশ

রাজধানীর পূর্ব রামপুরায় একটি বাসা থেকে ফ্যানে ঝুলে থাকা অবস্থায় স্ত্রী ও স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিতাস রোডের একটি টিনশেড ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির ওয়ার্ডে ওয়ার্ডে ৭ সদস্যের টাস্কফোর্স গঠন

ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির ওয়ার্ডে ওয়ার্ডে ৭ সদস্যের টাস্কফোর্স গঠন

ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরকে আহ্বায়ক করে ওয়ার্ডে ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম নেওয়ার জন্য সাত সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ২ যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ২ যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজালালে সোনা পাচারকালে প্রবাসী আটক

শাহজালালে সোনা পাচারকালে প্রবাসী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৌশলে চারটি সোনার বার ও দুইটি চুড়িসহ এক প্রবাসীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া সোনার ওজন ৫১৭ গ্রাম। আটক যাত্রীর নাম মজিবর রহমান।