'প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায় বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালের জন্য জনগণ বিএনপির আন্দোলন উপেক্ষা করে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আগামী ২২ অক্টোবর রাজধানীসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভোট আসলে অনেকেই আসবে, বড় বড় কথা বলবে।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে না। শুক্রবার নরসিংদীতে দুই ছাত্র নেতাকে কমান্ড কায়দায়, সম্পূর্ণ আইন-কানুনকে ভঙ্গ করে গ্রেপ্তার করেছে। বারবার বলে তলে তলে সব হয়ে গেছে। কেনো বলেন? আসলে কিছুই হয় নাই।
দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা গণঅনশন ফলের রস খেয়ে ভাঙলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কুষ্টিয়ায় অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।
শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে শান্তি সমাবেশ করেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগ। সমাবেশ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি, বিভিন্ন উন্নয়ন চিত্রের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সহকারে মিছিল নিয়ে আসেন।
দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা ‘গণঅনশন’ শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজ বেলা ১১টা ৫ মিনিটে নয়াপল্টনে এ কর্মসূচি শুরু হয়।
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে নোটাবেঁকী বন অফিস সংলগ্ন রায়মঙ্গল নদীতে অবৈধভাবে মাছ ধরায় ১৯ জেলেকে আটক করেছে বুড়িগোয়ালিনী বন স্টেশনের সদস্যরা।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (১৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাগুরার শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন। শনিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গুদনাইল এলাকার শারমিন স্টিল মিলে গ্যাস লাইনের মিটার বিস্ফোরিত হয়েছে। এতে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ ও বর্তমান সভাপতি নাজমুল ইসলামের নিয়ন্ত্রণাধীন নেতা-কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
দুঃখজনকভাবে আমরা ধর্ম পালন করতে গিয়ে ধর্মের মূল বাণী থেকে দূরে সরে যাই। এ কারণেই পৃথিবীতে এত হানাহানি বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরি এলাকার পুলের ওপর নির্মিত ‘ফোর জে’ রেল সেতু বৃষ্টির কারণে দেবে গেছে। এ কারণে কুড়িগ্রাম জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।