গাজীপুরের কাপাসিয়ায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাহাবুব কাজী, তিনি কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের আলম কাজীর দ্বিতীয় ছেলে। সোমবার (৫ জুন) বিকেলে সংবাদ পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাজনীতি
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে এখন পর্যন্ত ১২ মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ৯টি পৌরসভার মেয়র পদে ৬৫ জন এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৮৬ জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ভারতের সেনাপ্রধান এবং চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশ সফরে আসছেন। দুই দিনের সফরে সোমবার (৫ জুন) ঢাকায় পৌঁছাবেন তিনি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে শুরু হয়েছে উৎসবমুখর প্রচারণা। মেয়র প্রার্থীদের পাশাপাশি সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। নিজ নিজ প্রতীক নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সমর্থন আদায়ে ওয়ার্ডের পাড়া-মহল্লায় ব্যানার-পোস্টার সাটিয়েছেন কাউন্সিলর প্রার্থীরা।
বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল। কিন্তু জ্বালানি তেল, কয়লা বা গ্যাসের অভাব সারা বিশ্বব্যাপী, কেনাও মুশকিল হয়ে পড়েছে। এরপরও সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। কাতার ও ওমানের সঙ্গে চুক্তি হয়েছে। কয়লা কেনার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালু করা যায়।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসানীতি দূরভিসন্ধিমূলক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচারই বিএনপির একমাত্র সম্বল। বিদেশিদের কাছে রোজ রোজ নালিশ করা ছাড়া তাদের আর কোন কাজ নেই।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি। শুধু তাই নয় পৃথিবীর একশ’রও বেশি দেশের বাজেটেই ঘাটতি থাকে।
২০২১ সালে রাজধানীর পল্টন থানায় করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
বরিশাল সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে রুপনকে আজীবন বহিষ্কার করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পানিতে ডুবে ছেলেশিশু দুটির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার বাজেট।
আগামীকাল দিনাজপুর অভিমুখে রোডমার্চ শুরু করবে বিএনপির সাথে আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চ। বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অর্ন্তবর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই রোডমার্চ করবে মঞ্চ। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা এই রোডমার্চে অংশ নিবেন।