বিভাগীয় সমাবেশ সামনে রেখে ঢাকার নয়াপল্টনে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাজনীতি
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে আটক করেছে ডিবি পুলিশ।বুধবার বিকেল ৪টা ২৪ মিনিটে নয়া পল্টন থেকে ডিবি পুলিশ তাদের আটক করে।
নয়া পল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে।
ঢাকা বিভাগীয় বিএনপির সমাবেশের স্থান নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। ডিএমপির পক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিলে সেটি নাকচ করে দলটি। এখন পর্যন্ত নয়াপল্টন ছাড়তে চান না দলটির নেতারা।
সমাবেশের জন্য সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে বলে জানিয়ে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার যদি বিকল্প গ্রহণযোগ্য প্রস্তাব না দেয় তাহলে নয়া পল্টনেই বিএনপি সমাবেশ করবে।
হেফাজতের কর্মসূচিতে নাশকতার ঘটনায় পল্টন থানার মামলায় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেলসহ ১৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এসেছেন। ইতোমধ্যে ইনানি সমুদ্র সৈকতে প্রথমবারের মতো বাংলাদেশে নৌ বাহিনী আয়োজিত বাংলাদেশসহ বিশ্বের ২৮ দেশের নৌ বাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এসএ মালেক-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা: এস এ মালেক ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকায় বিএনপির সমাবেশ এখন বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেছে। কারণ গত কয়েক সপ্তাহ ধরেই এই সমাবেশ ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে যাচ্ছেন দেশটির প্রধান দুই দলের নেতারা।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার বাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামীলী গের সভা চলাকালে সভাস্থলের পাশেই পরপর ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আওয়ামী লীগ বা বিএনপির সাথে আর নয়। বড় কোনো দলের সাথে জাতীয় পার্টি প্রেম করবে না।
আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে মনে কোনো দ্বিধা রাখবেন না।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সারাদেশের মতো সোহরাওয়ার্দী উদ্যানেও সমাবেশে সরকার নিরাপত্তা দেবে।
গাড়ি ভাংচুর ও ট্রাফিক বক্সে হামলার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশের স্থান নিয়ে সৃষ্ট সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে ।