রাজনীতি

সিলেটে বিএনপির গণসমাবেশ শুরু

সিলেটে বিএনপির গণসমাবেশ শুরু

দুপুর ২টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই সকাল ১১টা ১০ মিনিটে সমাবেশে শুরু হয়েছে।জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় এই গণসমাবেশ।

আজ ঢাবির ৫৩তম সমাবর্তনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

আজ ঢাবির ৫৩তম সমাবর্তনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিবেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন  জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ঢাবি ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বর্ণাঢ্য সমাবর্তনে উপস্থিত থাকবেন।

জামায়াত আমিরের ছেলে রাফাত তৃতীয় দফায় রিমান্ডে

জামায়াত আমিরের ছেলে রাফাত তৃতীয় দফায় রিমান্ডে

সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দু’জনের তৃতীয় দফায় একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলার অন্য আসামি হলেন আরিফ ফাহিম সিদ্দিকী। 

জনগণ ভালো করেই জানে তারা কোথায় আছে : ওবায়দুল কাদের

জনগণ ভালো করেই জানে তারা কোথায় আছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, দেশের জনগণ ভালো করেই জানেন তারা কোথায় আছে। আর বিএনপির আমলে কোথায় ছিলেন?

এমন কর্মসূচি ঘোষণা করব না, যাতে জনগণের কষ্ট হয় : মির্জা ফখরুল

এমন কর্মসূচি ঘোষণা করব না, যাতে জনগণের কষ্ট হয় : মির্জা ফখরুল

১০ ডিসেম্বর বিএনপির চূড়ান্ত আন্দোলন নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আশ্বস্ত করতে চাই, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশে এমন কোনো কর্মসূচি ঘোষণা করব না, যাতে জনগণের দুর্ভোগ ও কষ্ট হবে।

৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন

৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন

আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে বুধবার (১৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। 

সমাবেশের নামে সড়ক বন্ধ করে জনভোগান্তি কেন চায় বিএনপি : প্রশ্ন তথ্যমন্ত্রীর

সমাবেশের নামে সড়ক বন্ধ করে জনভোগান্তি কেন চায় বিএনপি : প্রশ্ন তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশের নামে রাজধানীর প্রধান সড়ক বন্ধ করে বিএনপি কেন জনভোগান্তি করতে চায়, তা বোধগম্য নয়। 

বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না : ওবায়দুল কাদের

বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না। জনগণ তাদের প্রতিহত করবে।

বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে : মির্জা ফখরুল

বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে : মির্জা ফখরুল

বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির বৈঠক

গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির বৈঠক

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও এর অধীনে আগামী নির্বাচন করার দাবিতে যুগপৎ আন্দোলনের রূপরেখা তৈরি করতে গণতন্ত্র মঞ্চের সাথে সংলাপে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সুনামগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনের সাথে কারো মৃত্যুর কোনো সম্পর্ক নেই : কাদের

সুনামগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনের সাথে কারো মৃত্যুর কোনো সম্পর্ক নেই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বলেছেন, আরমান নামের ওই ব্যক্তির মৃত্যুর সাথে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আয়োজিত দলীয় সম্মেলনের কোনো সম্পর্ক নেই।

হাওয়া ভবনের ময়ূর সিংহাসন ফিরে পেতে বিএনপির আন্দোলন : ওবায়দুল কাদের

হাওয়া ভবনের ময়ূর সিংহাসন ফিরে পেতে বিএনপির আন্দোলন : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হারিয়ে যাওয় হাওয়া ভবন আর সেই ময়ুর সিংহাসন ফিরে পেতেই বিএনপির আন্দোলন।

স্বেচ্ছাসেবক দল নেতা তানু হত্যা : মূল হোতাসহ আটক ৯

স্বেচ্ছাসেবক দল নেতা তানু হত্যা : মূল হোতাসহ আটক ৯

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ওরফে তানু ভূঁইয়া (৩৫) হত্যাকাণ্ডের মূল হোতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া এলাকায় হত্যার মূল হোতা ফরিদ শেখের ফুফুর বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

পাসপোর্ট নবায়ন সমস্যা সমাধানে সৌদি-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপ

পাসপোর্ট নবায়ন সমস্যা সমাধানে সৌদি-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপ

সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশীদের যাদের পাসপোর্ট নবায়ন প্রয়োজন তাদের সমস্যা সমাধানের জন্য রোববার বাংলাদেশ ও সৌদি আরব একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে।

বুড়িগঙ্গায় ভাসমান লাশটি জাবি’র সাবেক ছাত্রলীগ সেক্রেটারির

বুড়িগঙ্গায় ভাসমান লাশটি জাবি’র সাবেক ছাত্রলীগ সেক্রেটারির

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে শনিবার বিকেলে ভাসমান অবস্থায় পাওয়া লাশের পরিচয় মিলেছে। নিহতের স্বজনরা রোববার ভোররাতে হাসপাতালে এসে লাশের পরিচয় শনাক্ত করেছে।নিহতের নাম বিপ্লব ওরফে দুরন্ত বিপ্লব (৫১)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।