রাজনীতি

নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন : বিএনপিকে ওবায়দুল কাদের

নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন : বিএনপিকে ওবায়দুল কাদের

টালবাহানা না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ সোমবার সকালে সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি বিএনপি নেতাদের প্রতি এ আহবান জানান।

প্রধানমন্ত্রী প্রত্যেকবার ভারতকে দিয়ে এসেছেন, নিয়ে আসেননি : ফখরুল

প্রধানমন্ত্রী প্রত্যেকবার ভারতকে দিয়ে এসেছেন, নিয়ে আসেননি : ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে কিছু বলতে চাই না। কারণ এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা তিক্ত, হতাশ হওয়ার মতো। প্রত্যেকবার দেখেছি প্রধানমন্ত্রী ভারতকে দিয়ে এসেছেন কিন্তু নিয়ে আসেননি।

আগাম জামিন পেলেন বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর

আগাম জামিন পেলেন বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ফরিদপুরে করা মানহানির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

কাশিমপুর কারাগারে ২ বন্দীর মৃত্যু

কাশিমপুর কারাগারে ২ বন্দীর মৃত্যু

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দুইজন বন্দীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

জানালার গ্রিল বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জানালার গ্রিল বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জানালার গ্রিলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বসুরহাট উত্তর বাজারের শাহীন মেটাল ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

সারাদেশে ২০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে : মির্জা ফখরুল

সারাদেশে ২০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে : মির্জা ফখরুল

সারাদেশে বিএনপি’র কর্মসূচিতে পুলিশের হামলা ও গুলিতে তিনজন নিহত, দুই হাজারের বেশি আহত এবং দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নারায়ণগঞ্জে পুলিশের বিরুদ্ধে রিজভীর মামলা খারিজ

নারায়ণগঞ্জে পুলিশের বিরুদ্ধে রিজভীর মামলা খারিজ

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী রাজ আহমেদ শাওন হত্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করে ৪২ জনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার সরকারের অনেক ডিজিটাল উদ্যোগের পিছনে মূল পরিকল্পনাকারী হিসেবে ছিলেন, তবে রাজনীতিতে যোগ দেয়ার সিদ্ধান্ত তার (জয়ের) এবং দেশের জনগণের ওপর ছেড়ে দেয়া উচিত।

শাওন হত্যা : এসআই কনকসহ ৪২ জনের নামে মামলা

শাওন হত্যা : এসআই কনকসহ ৪২ জনের নামে মামলা

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী রাজ আহমেদ শাওন হত্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করে ৪২ জনের নামে মামলার আবেদন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

বিএনপি ফিনিক্স পাখির মতো উড়ছে : মির্জা ফখরুল

বিএনপি ফিনিক্স পাখির মতো উড়ছে : মির্জা ফখরুল

বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উড়ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যেহেতু বিএনপি আবার জেগে উঠছে। বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উড়ছে। সুতরাং তাকে (তারেক রহমান) আবার দমিয়ে ফেলতে হবে। তাকে আবার ফেলে দিতে হবে।’

আগামী নির্বাচনে ফাইনাল খেলায় ফয়সালা হবে : কাদের

আগামী নির্বাচনে ফাইনাল খেলায় ফয়সালা হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনে ফাইনাল খেলায় ফয়সালা হবে। কার কতটুকু জনপ্রিয়তা আছে তা দেখা যাবে। জনগণ কার সাথে আছে আবারো প্রমাণিত হবে।’

যারা কোটি কোটি টাকা লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন : জয়

যারা কোটি কোটি টাকা লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন : জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিএনপির উদ্দেশ্যে বলেছেন, যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন।শুক্রবার সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে এই মন্তব্য করেন। 

নারায়নগঞ্জে যুবদল নেতা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

নারায়নগঞ্জে যুবদল নেতা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

নারায়নগঞ্জে বিএনপি’র শোভাযাত্রায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। আজ শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দেশে আর কোনোদিন তত্ত্ববধায়ক সরকার আসার সুযোগ নেই : শাজাহান খান

দেশে আর কোনোদিন তত্ত্ববধায়ক সরকার আসার সুযোগ নেই : শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, দেশে আর কোনোদিন তত্ত্ববধায়ক সরকার আসার কোনো সুযোগ নেই, নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে, সরকার শুধু নিয়মিত দায়িত্ব পালন করে সহযোগিতা করবে।

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির গ্রেফতার

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির গ্রেফতার

নারায়ণগঞ্জের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে অস্ত্রসহ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।