রাজনীতি

ময়মনসিংহে দুই গারো কিশোরী গণধর্ষন মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৬

ময়মনসিংহে দুই গারো কিশোরী গণধর্ষন মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৬

ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো কিশোরী (আদিবাসী) গণধর্ষন মামলার প্রধান আসামী সোলায়মান হোসেন রিয়াদ(২২)কে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এবং মামলার এজাহার নামীয় ৫ আসামীকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে । 

বেড়ায় নৌকার ভরাডুবি

বেড়ায় নৌকার ভরাডুবি

বুধবার (০৫ জানুয়ারি) পঞ্চম ধাপে পাবনার বেড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এখানে সাতটির মধ্যে নৌকা পেয়েছে মাত্র একটি। ৬টি পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় নিহত ১

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় নিহত ১

চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় অঙ্কার দত্ত (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংলাপে যাবে না এলডিপি

সংলাপে যাবে না এলডিপি

‘জাতীয় সরকার’ সকল সমস্যার সমাধান বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি (অব.) ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম। সাবেক এই মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সাথে সংলাপ মানে হচ্ছে চাচক্র। আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি।

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার ৩টি উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রে ভোটারররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

কনকনে শীতের মধ্যে উৎসবমুখর পরিবেশে বেড়ার ৯ ইউপিতে ভোট গ্রহণ শুরু, বহিরাগত দেখলেই আটক

কনকনে শীতের মধ্যে উৎসবমুখর পরিবেশে বেড়ার ৯ ইউপিতে ভোট গ্রহণ শুরু, বহিরাগত দেখলেই আটক

পাবনা(এম মাহফুজ আলম ):পঞ্চম ধাপে কনকনে শীতের মধ্যে উৎসবমুখর পরিবেশে বেড়ার ৯ ইউপিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ সময়ের আগেই ভোটাররা ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। হাঁড় কাঁপানো প্রচন্ড শীতকে উপেক্ষা করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়াতে কুন্ঠাবোধ করেননি। 

সাতক্ষীরায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আল আমিন: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালন করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

যশোরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

যশোরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ দুপুর ১২টার দিকে যশোর ঈদগা ময়দান থেকে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

বেড়া উপজেলার সাত ইউনিয়নের নির্বাচনী প্রচারণা শেষ

বেড়া উপজেলার সাত ইউনিয়নের নির্বাচনী প্রচারণা শেষ

পাবনার বেড়া উপজেলায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ। সোমবার প্রচারণার শেষ দিনে প্রার্থীরা ভোটারদের পা ছুঁয়ে ভোট ভিক্ষা করেছেন।

কুষ্টিয়া সদরের ১১ ইউনিয়ন পরিষদে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

কুষ্টিয়া সদরের ১১ ইউনিয়ন পরিষদে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

পঞ্চম ধাপে আগামীকাল ৪ জানুয়ারী কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আজ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম ইউনিয়নগুলোর কেন্দ্রগুলোতে পাঠানো হয়।

আগামীকাল যশোরে ২৬ ইউপিতে নির্বাচন

আগামীকাল যশোরে ২৬ ইউপিতে নির্বাচন

আগামীকাল ৫ জানুয়ারী যশোর জেলার সদর ও কেশবপুর উপজেলার মোট ২৬ টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। নির্বাচন উপলক্ষে আজ সকাল থেকে নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। 

কুষ্টিয়ায় স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের উপর নৌকার প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ

কুষ্টিয়ায় স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের উপর নৌকার প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ

কুষ্টিয়া সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৮নং পাটিকাবাড়ি ইউনিয়নে নির্বাচনের প্রচার-প্রচারণা কালে গেল ২রা জানুয়ারি বেলা ১২টায় পাটিকাবাড়ি বাজার সংলগ্ন জোতপাড়ায় নৌকার প্রার্থী মো: সাহিদুর রহমানের কর্মীরা স্বতন্ত্র প্রার্থী শেখ রিজভী উজ্জামান কানুর কর্মীদের ওপর হামলা চালালে তার সাত থেকে আটজন কর্মী আহত হয়।