বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রাজনীতি
হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ১৮টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতন্ত্রের মুখোশের আড়ালে বিএনপি বারবার স্বাধীনতার চেতনা ও মানবাধিকার ভূলুণ্ঠিত করেছে। স্বাধীনতা বিরোধীদের সাথে মিলে বিএনপির স্বাধীনতা দিবস পালন তামাশা ছাড়া কিছু নয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।
মানিকগঞ্জের সিংগাইরে ছাত্রলীগের এক নেতাকে প্রতিপক্ষের লোকেরা কুপিয়ে আহত করার পর মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।নিহত ফারুক হোসেন মিরু সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
দুর্নীতি মামলার একজন দন্ডিত আসামীকে দিয়ে বিএনপি’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
হবিগঞ্জের বাহুবলে রাবার বাগানে আগুন লেগে দুই শতাধিক রাবার গাছ এবং বেশ কিছু চা গাছ পুড়ে ছাই হয়েগেছে । আগুন লেগে বাগানের কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাগান কর্তৃপক্ষ।
সীমিত পরিসরে ও ঘরোয়াভাবে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি মিলেছে। মঙ্গলবার (০২ মার্চ) রাজশাহীতে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামীতে আর কোন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয়ভাবে অংশ নিবেন না বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সৈয়দপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছে। এ সময় অন্তত পক্ষে আরো দু’জন আহত হয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে যোগ দিতে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রক্ত দিয়ে অর্জিত এ দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করে সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান।
ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে দুটি দূরপল্লা বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় প্রায় ৭ জন নিহত এবং অর্ধশত যাত্রি আহত হয়েছেন।
ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনে আগামী ৩০ মার্চ সোহরাওয়ার্দি উদ্যানে ‘সূবর্ণ জয়ন্তী’ মহাসমাবেশসহ মার্চ মাসে ১৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।