শেখ হাসিনার নামে মামলা করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক এম এম শাব্বির হাসানকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
রাজনীতি
বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করার ক্ষোভে সরকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আটক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে (২১) থানায় দেখতে গেলে তার বাবা আব্দুল মান্নানকে (৫৮) আটক করেছে পুলিশ। পরে শুক্রবার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর নতুন চিন্তা করতেছেন।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের দত্তপাড়া এলাকায় মিছিলটি বের করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ২ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে কয়েকজনকে মিছিল করতে দেখা যায়।
কিছু অভিযোগের প্রেক্ষিতে সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের বিষয়ে প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত অনেকের জন্যই একটি বড় সতর্কবার্তা।
পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়ক মো. আইয়ুব আলী শুক্রবার (২ অক্টোবর) দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মো. আইয়ুব আলী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি পুরোনো ঘটনা। এই হয়রানি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। গত বৃহস্পতিবার বিমানবন্দরে জামায়াত নেতা আখতারুজ্জামান যে আচরণ করেছেন সেটা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না। তার আচরণ ছিল খুবই উগ্র যা কোনোভাবেই কাম্য নয়। সেদিনের যাত্রী হয়রানির ঘটনায় জড়িত দুই কর্মকর্তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে, এই জন্য সরকারকে ধন্যবাদ।
পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
আইনজীবীদের নিয়ে মানহানিকর বক্তব্যের জেরে বিএনপির লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির নজরুল ইসলাম বলেছেন, সমাজকর্মের ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনশক্তিকে দক্ষ ও দায়িত্বশীল হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের সঙ্গে শীর্ষ কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনের একটি ফোনালাপ ফাঁস হয়েছে।