আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
রাজনীতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথবাক্য পাঠ করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)।
ঘন কুয়াশায় যে কোনো ধরনের এড়াতে বন্ধ রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। বুধবার দিবাগত রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ জেলা শহরের হামদহ ঘোষ পাড়ায় বরুন কুমার ঘোষ (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৭টার দিকে ঘটনাটি ঘটে।
নাশকতার অভিযোগে রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে ৯ মামলায় জামিন শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেছে আদালত।
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাত ১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন আজ বুধবার। সকাল ১০টায় সংসদ ভবনে শপথকক্ষে তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন এখন পর্যন্ত বিদ্যমান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে তিনি সদ্যস্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে মঙ্গলবার বিকেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবারো কেবিনে আনা হয়েছে।
জাতীয় পার্টির বিজয়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। দলটির ১১ জন নবনির্বাচিত সংসদ সদস্য বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা কোনো দলে না গিয়ে যদি আলাদা থাকেন, তবে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি প্রাধান্য পাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
ভোট বর্জনকারী গণতন্ত্রকামী জনতার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরাবরের মতো এবারও নানা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল করে কারচুপি, জালভোটসহ নানা অভিযোগ এনে পাবনা-৩ আসনের ভাঙগুড়া ও ফরিদপুর উপজেলার সকল ভোট কেন্দ্র ও চাটমোহর উপজেলার ৬টি ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার।