রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ দুপুর আড়াইটার দিকে বাসে আগুন দেয়া হয়।
- সেঞ্চুরিয়নে বৃষ্টি, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস হতে দেরি
- * * * *
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা
- * * * *
- পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন বাংলাদেশ গড়া যাবে না : জোনায়েদ সাকি
- * * * *
- সুনামগঞ্জ জেলা পরিষদের ১০০টি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
- * * * *
- কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
- * * * *
রাজনীতি
শহীদ বুদ্ধিজীবী দিবস আগামীকাল। দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৯টার দিকে ধানমন্ডির কেয়ারি প্লাজার সামনে বাসটিতে আগুন দেয়া হয়।
সরকারের পদত্যাগসহ নানা দাবিতে বিএনপির ডাকা ১১ দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনের শুরুতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
গাজীপুর মহানগরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালে এই দিনে মানিকগঞ্জ থেকে পাক হানাদার মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। এর পর থেকে প্রতি বছর এই দিনটিকে হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করেন মুক্তিযোদ্ধাসহ জেলার সর্বস্তরের জনগণ।
ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার স্বাভাবিক হয়েছে শরীয়তপুর-চাঁদপুর রুটের ফেরি চলাচল। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন। তাঁর সফরকে সামনে রেখে আজ বুধবার আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি দল সিলেট আসছে।
গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে দুর্ঘটনার কবলে পড়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফলে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হচ্ছে আজ বুধবার (১৩ ডিসেম্বর)। এদিন ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (টিএসটি) ও বিজয় সরণি চালু হবে। আর এ মাসের শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর পর শুরু হবে রাত পর্যন্ত চলাচল।
রাজধানীর রায়েরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল বাতেন (৪৫) নিহত হয়েছেন। তিনি গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাতেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রায়েরবাগ আউটগোয়িং এলাকায় একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় বিএনপির ২৫৫ অধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)কে বিদেশে যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্ঠিতে নেতৃত্ব দিয়ে আজকে তারেক রহমান বিএনপিকে একটি আন্ডারগ্রাউন্ড দলে, সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত করেছে।
জাতীয় পার্টির সঙ্গে জোট না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।