সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে কারা নির্যাতিত ও সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করবে বিএনপি। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির এক সিনিয়র নেতা উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজনীতি
পাবনার ঈশ্বরদীতে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির ১১টি সিট পুড়ে গেছে। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ওয়াশফিটে রাখা চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের একটির বগিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাসটি অনেকাংশই পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জাতীয় পার্টি পঞ্চমবারের মতো ভাঙনের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ। তিনি বলেছেন, ভাঙন পরিস্থিতিতে নির্বাচনে যাবেন না রওশন এরশাদ।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। ৩০০ আসনে লাঙ্গল প্রতীকের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণার কথা থাকলেও ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সংসদের তিনশো আসনের মধ্যে ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রাজধানীর উত্তরখান থানায় দায়ের করা নাশকতা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ জন নেতাকর্মীকে আড়াই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলটির ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আটটি ইসলামী দলের জোট সম্মিলিত ইসলামী ঐক্যজোট, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতোমধ্যেই ২০০ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।
আগামী ২৯ নভেম্বর অবরোধ ও ৩০ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার (২৭ নভেম্বর) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি এ কর্মসূচি ঘোষণা করেন।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ভিন্ন মতের নামে দেশবিরোধীতা সহ্য করা হবে না। এই দেশকে যারা মৌলবাদী দেশ বানাতে চায় এবং যারা দেশের ক্ষতি করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাদের অবরোধের ডাকে তাদের সমর্থকদের সমর্থন নাই, কর্মীদেরও নাই।
ঝিনাইদহের মহেশপুরের চাপাতলা সীমান্ত এলাকা থেকে রাকিবুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।
আগামী বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে বিএনপি।আজ সোমবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অন্তত ৬টি অগ্নিকাণ্ডে ১০টি গাড়ি পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।
একদফা দাবিতে বিএনপি ঘোষিত সপ্তম ধাপের অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে মৎস্যজীবী দল। সোমবার দুপুরে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।