ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসির মোড়ের একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিসংযোগ করা হয়েছে।
রাজনীতি
সিরাজগঞ্জের চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে আকব্বর আলী (৬০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
রাজধানীর প্রেস ক্লাব এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এ অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রহসনের তফসিল বাতিলের দাবিতে ৪৮ ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আগামী রোববার ও সোমবার এই হরতাল পালন করবে তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে ২১ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভরাডুবি হবে জেনেই বিএনপি নির্বাচন প্রতিহতের অপচেষ্টা চালাচ্ছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশি আগ্রহী প্রার্থীদের মাঝে আগামী শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ীদের হাতে আগামী শনিবার (১৮ নভেম্বর) তুলে দেওয়া হবে।সপ্তমবারের মতো আয়োজিত এই আয়োজনে সারাদেশ থেকে আসা ৭৫০টিরও বেশি সংগঠনের আবেদন থেকে বাছাই করে ৬ ক্যাটাগরিতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা আগামীকাল (১৭ নভেম্বর) শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওতে ঢাকা জেলা ও মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে অবৈধ ঘোষণা দিয়ে প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে বিএনপি।
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে এবং অবরোধের সমর্থনে আগামী রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ (নুরুল হক নুর)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ ও বাতিলের দাবিতে নোয়াখালী জেলা শহর মাইজদীতে ঝটিকা মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
তফসিল প্রত্যাখ্যান করে বুধবার রাতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
তফসিল ঘোষণার পরপরই হবিগঞ্জ শহরে ৫টি গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। তারা বিক্ষোভ মিছিল বের করে এ ভাঙচুর চালায়।
রাজধানীর আদাবর থানা এলাকায় ১৬ তলা একটি আবাসিক ভবনের পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) দিনগত রাত ১টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে চলমান অবরোধ পালনের পাশাপাশি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসুচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।