তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দোহাজারী-কক্সবাজার রেল চলাচল এবং ঝিনুকের আদলে নির্মিত সৈকতনগরী কক্সবাজারে রেল স্টেশন উদ্বোধন এ অঞ্চলসহ সারাদেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে।
রাজনীতি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আলোকিত ও বিকশিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা পদক্ষেপ নিয়েছেন।
মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আব্দুস সালাম (৫০) নামে একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
চতুর্থ দফায় আগামীকাল রবিবার থেকে দেশব্যাপী বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ সফল করার লক্ষে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সারাদেশের মত জামালপুরেও আনন্দ শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
চীন বাংলাদেশের 'সংবিধান অনুযায়ী' আসন্ন নির্বাচন দেখতে চায় বলে রাষ্ট্রদূত ওয়েন যে মন্তব্য করেছেন, তা জনগণের ইচ্ছা বা আকাঙ্ক্ষার প্রতিফলন নয় বলে মন্তব্য করেছে বিএনপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮০৩৪.৪৭ কোটি টাকা ব্যয়ে বহুল প্রতীক্ষিত ১০২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন করেছেন। এটি দেশে রেল যোগাযোগে নতুন যুগের সূচনা করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন ‘এ মুহূর্তে সরকার একতরফা তফসিল ঘোষণা করলে পুনরায় এটাই প্রমাণ করবে যে, আওয়ামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়, বরঞ্চ একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়।আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেকুলারিজম, পলিটিক্যাল ইসলাম সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন করেছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কিত যে মতামত প্রদান করেছেন, সেসব বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তফসিল দ্রুতই প্রকাশ করা হবে- বাংলাদেশের নির্বাচন কমিশন এমন ঘোষণা দেয়ার পর বিরোধী দল বিএনপিও তাদের চলমান আন্দোলন কর্মসূচি কীভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় হাফিজুল রহমান ও রফিকুল ইসলাম নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মো. আওয়াল নামে আরও একজন আহত হয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ। যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তার ছেলে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর যাত্রা শুরু হয় যুবলীগের। বহু চড়াই উৎরাই পেরিয়ে সংগঠনটি পা রেখেছে ৫২ বছরে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের গণিরহাট নামক স্থানে একটি মালবোঝাই ট্রাক ও পাওয়ারট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ১ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পর্যায়ের বিএনপির ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। তবে বিএনপির দাবি যোগদানকৃতরা বিএনপির কর্মী নয়।