টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। মঙ্গলবার ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
- সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল
- * * * *
- কক্সবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- * * * *
- দেশ ধ্বংস রাজনীতি নয় সন্ত্রাস, এদের রুখতে হবে
- * * * *
- লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড
- * * * *
- হরমুজে ক্ষেপণাস্ত্র ও আগুনের মাঝেই তিন দিন সাঁতার কাটলেন লুইস পিউ
- * * * *
জেলা পরিচিতি
যশোর অভয়নগর উপজেলার রাজঘাট -কার্পেটিং বাজার এলাকায় বোমা বানাতে গিয়ে শফিকুল ইসলাম শপ্পা (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। তার মৃত্যুর ঘটনায় র্যাব অভিযান চালিয়ে তার বাড়ির পাশ থেকে বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে তালতলা টু বরপা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই মহিলা যাত্রী নিহত হয়েছে। এসময় আটো চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতরা টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সমুদ্রের পানিতে নামার বিষয়ে ১০ নির্দেশনা জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে সমুদ্রের পানিতে নামার আগে করণীয় ও সতর্ককতার ব্যাপারে ১০ দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
নাটোরে সড়ক দুর্ঘটনায় রানী বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নসিমন গাড়ি ও এর চালককে আটক করতে পারেনি পুলিশ।
সিরাজগঞ্জের শ্রীকোলা এলাকায় ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের বড়াইগ্রামে গত ৪০ দিনে এক গ্রামের ৪ বাড়িতেই গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বনপাড়া হারোয়া এলাকার মধ্যপাড়া ও বেরপাড়ার ৪ বাড়ি থেকে ৮টি গরু চুরি হয়। গরুগুলোর আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা।
সকাল সাড়ে ৮টা। তৃপ্তিপাল আজ কলেজের অভিমুখে। বার বার ঘড়ি দেখছে। ভ্যানটাকে আরো জোরে চালাতে বললো। ক’মিনিট বাদে তৃপ্তি পৌঁছে গেল ডুমুরিয়া সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের গেটে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যাত্রী। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তালশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ঢুষমারা থানায় বজ্রপাতে দুজন দিনমজুরের মৃত্যু হয়েছে। এসময় আশঙ্কাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে রিং বাঁধ ভেঙে ফের জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে তিন গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে প্রতাপনগর ইউনিয়নের হরিষখালী মানিক হাওলাদারের বাড়ির সামনে থেকে রিং বাঁধ ধসে পড়ায় এ ঘটনা ঘটে।
নোয়াখালীতে আওয়ামী লীগের তিন পক্ষের সমাবেশকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিনের ৪ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গায় জামাইয়ের এলোপাথাড়ি ছুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি জখম হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার জাফরপুর গ্রামে জামাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাদের জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার আলিপুর আদর্শ মাধ্যমিক স্কুলে করোনার বন্ধে ৫০ বাল্যবিয়ে হয়েছে। নির্দিষ্ট কোন পরিসংখ্যান না থাকলেও এমনটায় দাবি করছেন স্কুলের প্রধান শিক্ষক।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১৯৮ জন আক্রান্ত হয়েছে।