বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের সংকলিত পরিসংখ্যান অনুসারে, গত বছর সারা দেশে কমপক্ষে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
অগ্নিকাণ্ড
টাঙ্গাইলের বাসাইলে একটি বাজারে আগুন লেগে সৈয়দ মঞ্জুরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় চারটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার মধ্যরাতে উপজেলার আইসড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সংলগ্ন মনিকপুরের আবুল বাশারের ভাড়াটিয়া মনির হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিশরের কায়রোর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৩২ জন। বুধবার দুপুরে পূর্ব কায়রোর মাতারিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের খানপুরে পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ড হয়। এতে শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজধানীর উত্তর বাড্ডার স্বাধীনতা স্মরণির একটি মুদি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ভয়াবহতা আতঙ্ক ছড়ালেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রাজধানীতে ফানুস পড়ে দুই স্থানে আগুন লেগেছে। ইংরেজী নববর্ষের প্রথম প্রহরে পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
বুধবার গভীর রাতে কম্বোডিয়ায় একটি হোটেল ক্যাসিনোতে আগুন লেগে কমপক্ষে ১০ জন মারা গেছে এবং কয়েক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী পোইপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলে আগুন লাগে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ও ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।