দক্ষিণ সেনেগালে একটি নৌকায় আগুন লেগে কমপক্ষে ১৪ অভিবাসী মারা গেছেন। স্থানীয় একজন মেয়র এবং এক স্বাস্থ্য কর্মকর্তা এএফপিকে মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
অভিবাসী
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি লরির ভেতর থেকে অন্তত ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সঙ্কটাপন্ন আরো অন্তত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে ঘটনাটি ঘটে।
তিউনিশিয়ার নৌবাহিনী শনিবার জানিয়েছে, তারা ৮১ অভিবাসীকে উদ্ধার করেছে। এদের মধ্যে এক নারী রয়েছেন। তারা সমুদ্রযাত্রার উপযোগী একমাত্র জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
লিবিয়ার সমুদ্র উপকূলে গত এক সপ্তাহে তাদের বিভিন্ন নৌকা ডুবে কমপক্ষে ১৬০ অভিবাসীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একথা জানায়।
চ্যানেলে আটকা পড়া যুক্তরাজ্য অভিমুখী ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স। দেশটির বিভিন্ন নৌযানের সাহায্যে তাদের উদ্ধার করা হয়। অস্থায়ীভাবে তৈরি নৌযানে করে তারা ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করে। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে
আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরছেন লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশি নাগরিক। আজ বুধবার বেলা ১২টায় ঢাকার বিমানবন্দরে তাদের অবতরণ করার কথা রয়েছে।
পোল্যান্ড হুঁশিয়ারি দিয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসন প্রত্যাশী শত শত মানুষকে বেলারুস পোল্যান্ড সীমান্ত দিয়ে ঢুকতে উৎসাহিত করে উত্তেজনা বৃদ্ধিতে উস্কানি যোগাচ্ছে এবং এর ফলে দুই দেশের সীমান্তে ''সশস্ত্র'' সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে।সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে শত শত মানুষ পোল্যান্ডে ঢোকার চেষ্টা করার পর পোল্যান্ড সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে (২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর) ১৫ হাজার ৩৯৯ জন অভিবাসীকে আটক করেছে সৌদি সরকার। বিভিন্ন আইন লঙ্ঘন করায় তাদের আটক করা হয়।
মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।বুধবার কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তিনজন নারী।