অভিয়

নাসিক প্রশাসকের সাথে অসদাচরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে শোকজ

নাসিক প্রশাসকের সাথে অসদাচরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে শোকজ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অসদাচরণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

 

জার্মান পর্যটকের ‘ব্যাগ চোর’ শনাক্ত, উদ্ধারে পুলিশের অভিযান

জার্মান পর্যটকের ‘ব্যাগ চোর’ শনাক্ত, উদ্ধারে পুলিশের অভিযান

নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিক কিরিল লেন্ডার উইবারের ব্যাগ চুরির ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

মাতামুহুরীতে তিন জনকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কোস্ট গার্ডের বিরুদ্ধে

মাতামুহুরীতে তিন জনকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কোস্ট গার্ডের বিরুদ্ধে

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে আক্তার মাঝি, তানভীর ও রুকন উদ্দিন নামে তিন স্থানীয় বাসিন্দাকে রাতের আঁধারে তুলে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে এবং আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবিতে বুধবার বিকালে চকরিয়া আদালত চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবার ও এলাকাবাসী যৌথভাবে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পালন করেন।

চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নগরের টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে। তবে নগর ভবনে বগার উপস্থিতি এবং তাকে গ্রেপ্তারে মেয়রের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। 

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোর অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোর অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।