বিদায়ী অর্থবছরে ২০ হাজার কোটি কালো টাকা সাদা করা হয়েছে। প্রায় ১২ হাজার করদাতা এই সুযোগ গ্রহণ করেছেন। এর মধ্যে নগদ টাকা সাদা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি।
অর্থবছর
জাতীয় সংসদে ২০২১ সালের ৩০ জুন সমাপ্য অর্থ বছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরীকৃত অর্থের অধিক ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করা হয়েছে।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
কোভিড-১৯ খাদ থেকে অর্থনীতিকে টেনে তুলতে চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে মহামারির প্রভাব পূরণে আগামী দুই অর্থবছরে (২০২১-২২ এবং ২০২২-২৩) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) যথাক্রমে ১৭ দশমিক ১ শতাংশ এবং ১৭ দশমিক ২ শতাংশকে সরকারি ব্যয় হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনার (কোভিড-১৯) প্রেক্ষাপটে সৃষ্ট অর্থনৈতিক অভিঘাত সফলভাবে মোকাবলা করে চলমান উন্নয়ন অব্যাহত এবং উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট আজ সংসদে পাস হয়েছে।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০২০ অর্থবছরে ৪ দশমিক ৫ শতাংশ এবং ২০২১ অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ আশা করা হচ্ছে বলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বৃহস্পতিবার তাদের এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২০ সাপ্লিমেন্টের হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে।
আগামী অর্থবছরের (২০২০-২১) জন্য দুই লাখ পাঁচ হাজার ১৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন।