মানুষের অসহায়ত্বই ছিল তার পুঁজি, আর অলৌকিক ক্ষমতার গল্প ছিল প্রতারণার অস্ত্র। টিকটকে কখনো তান্ত্রিক, কখনো কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেম পরিচয়ে মানুষের বিশ্বাস অর্জন করতেন তিনি । হাঁড়, মাছ ও পাখি দিয়ে কবিরাজির ভিডিও বানিয়ে তৈরি করতেন অলৌকিক শক্তির ধারণা। এরপর পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পাততেন প্রতারণার ফাঁদ ।