ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ শুক্রবার রাশিয়ান সৈন্যদের ‘জীবন ও নিরাপত্তার’ প্রতিশ্রুতি দিয়ে তাদের অস্ত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
অস্ত্র
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ‘ভারসাম্য পন্থা’ সমর্থন করে বলে জানিয়েছে ক্রেমলিন। আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়ার মুসলিম অধ্যুষিত চেচেন অঞ্চলের নেতা রমাজান কাদিরভ রাশিয়াকে ইউক্রেনে কম শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা ব্যবহারের পরামর্শ দেন।
ভারতের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানে অস্ত্র সরবরাহ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এর আওতায় রয়েছে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের এফ-১৬ যুদ্ধবিমান।
যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ায় যোগ দেয়া ভূখণ্ডসহ পুরো রাশিয়াকে রক্ষার জন্য পরমাণু অস্ত্র এবং অন্য কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে।
যুক্তরাষ্ট্রজুড়ে শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষ শুরু করার জন্য শ্রেণিকক্ষে ফিরে আসছে। আবার ক্লাস শুরু হওয়ার সাথে সাথে অনেক স্কুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কিছু বিদ্যালয় স্কুল-শ্যুটারদের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে শিক্ষকদের অস্ত্র দিচ্ছে।
রাশিয়া ইউক্রেনে পরমাণু বা রাসায়নিক অস্ত্র মোতায়েন করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর প্রচার করা হয়েছে তার জবাব দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, ইউক্রেন সংঘাতে নিজের লক্ষ্য অর্জন করার জন্য পরমাণু অস্ত্রের কোনো প্রয়োজন মস্কোর নেই।
রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, লাতিন অ্যামেরিকা, এশিয়া ও আফ্রিকার দেশগুলোকে সর্বাধুনিক অস্ত্র বিক্রি করতে উৎসাহী রাশিয়া।
পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। সোমবার (৮ আগস্ট) কাউখালী উপজেলার আইরন ঝাপুর্সী গ্রাম মধ্যরাতে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৯ আওস্ট) এ ঘটনায় কাউখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ একজন অস্ত্রধারী মাদক কারবারি মো. ওমর আলী শিশিরকে গ্রেফতার করেছে পুলিশ।