রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনার তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার (৯ মার্চ) জমা দিতে পারেনি তদন্ত কমিটি। সরকারি বন্ধ ও নানা কারণে রোববার (১২ মার্চ) পর্যন্ত প্রতিবেদন উপস্থাপনে সময় পেয়েছে তদন্ত দল। সবকিছু ঠিক থাকলে ওই দিনই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
আগুন
ঝিনাইদহের কালীগঞ্জের ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে গোয়ালে আগুন লেগে ৫টি গরু দগ্ধ হয়েছে। এর মধ্যে ৩টি গরু মারা গেছে।
নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশুসন্তানসহ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা গ্রামে এ ঘটনা ঘটে।
রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (০৭ মার্চ) দিবাগত রাত ১১টা ৫৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে রোববার ভয়াবহ এক আগুনে দুই হাজারের বেশি ঘরবাড়ি এবং দোকানপাট পুড়ে গেছে। উখিয়ার বালুখালীর ক্যাম্পে আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যে এসব বাড়িঘর পুড়ে যায়।
প্রায় ১৩ বছর ধরে বন্ধ থাকা খুলনা দাদা ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত সালফার (ম্যাচে ব্যবহৃত বারুদ) গোডাউনে আগুন লেগেছে। সোমবার (৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর কালশীতে ১২ তলা ভবনের পঞ্চম তলায় লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ঘটনায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত চারজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের উখিয়া বালুখালীতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে এসব ক্যাম্পের দুই হাজার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এবং ২২ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে লাগা আগুন আশপাশের আশ্রয় শিবিরে ছড়িয়ে পড়ায় ভয়াবহরূপ ধারণ করেছে।
যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরে দেশটির নিউ ইয়র্কের স্প্রিং ভ্যালিতে এ ঘটনা ঘটে।