দেশের সাত জেলায় জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ১৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
আনসার মোতায়েন
নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
ফেনীতে ২৮ কিলোমিটার রেলপথে ১৩০ আনসার ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। রেলপথ নিরাপদ রাখতেই এ সদস্যদের নিযুক্ত করা হয়।
বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে দেশব্যাপী ১০ হাজার আনসার মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় ৪ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।