আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। ‘নারী-পুরুষের লিঙ্গ সম্পর্ক উন্নয়ন’ এই স্লোগনে এবছর দিবাসটি পালন করা হচ্ছে। সমাজ গড়ে তোলার পেছনে একজন পুরুষের কতুটু অবদান এবং বিশ্বব্যাপী লিঙ্গভিত্তিক সমতা ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়।
আন্তর্জাতিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তার সরকার প্রদত্ত সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে একদিন বাংলাদেশেরও কোন উদ্যোক্তা বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর চালু করা ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার পাবে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এখন আন্তর্জাতিক সম্পদ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ২০১৭ সালের ৩০ অক্টোবর এই ভাষণকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ‘বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন-২০২১’ উদ্বোধন করেছেন। যা সারা বিশ্বের নীতি নির্ধারক, ব্যবসায়ী নেতা এবং বিনিয়োগকারীদের একত্রিত করছে।
চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আমের পর এবার রসালো, আঁশবিহিন, আকারে বিশাল ফজলি আম এবং কালো ডোরা কাটা বাগদা চিংড়ি খুব শীঘ্রই জিওগ্রাফিক্যাল ইনডিকেটর বা জি-আই সনদ পেতে যাচ্ছে। সরকারের পেটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগের রেজিস্টার মো. আবদুস সাত্তার বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
অভিষেকের মাত্র চার মাসের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নাম উঠলো শামীম পাটোয়ারির। আর এখনই তাকে 'বাংলাদেশের ফিনিশিং সমস্যার সমাধান' হিসেবে সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক দেশগুলোকে রোহিঙ্গা শরণার্থী সঙ্কট সমাধানে তাদের প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে এবং ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তালেবান মঙ্গলবার বলেছে, তারা আফগানিস্তানের ওপর তাদের 'বৈধ প্রতিনিধিত্বকারী' শাসনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশা করছে। তাদের যুক্তি হলো, কূটনৈতিক সম্পৃক্ততা বিশ্বব্যাপী নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে এবং কয়েক দশকের নিষ্ঠুর যুদ্ধে আফগানদের যে কষ্ট তা লাঘব হবে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাহির রাজিউন