আমেরিকার পাশাপাশি ব্রিটেনও আফগানিস্তান থেকে সেনাদেরকে দেশে ফেরত নেবে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা ফেরত নেয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়ার পর ব্রিটিশ সরকার নিজেদের সেনা ফেরত নেয়ার কথা চিন্তা করছে।
- ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- * * * *
- সাংফোর সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের এমওইউ স্বাক্ষর
- * * * *
- নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের প্রভাব বিষয়ে সেমিনার
- * * * *
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
আফগানিস্তান
আফগানিস্তানের তালেবান বলেছে, সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছিল ওয়াশিংটন তা লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক গতকাল (বৃহস্পতিবার) ইরানের প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন।
আফগানিস্তানে মার্কিন সেনাদের দীর্ঘদিনের যুদ্ধ-সংঘাতের অবসান চান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে সরিয়ে নেয়া হবে।
আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলে জানা গেছ। ৯/১১-এর ২০ তম বর্ষপূর্তির আগেই দেশটিতে থাকা সকল সেনাকে ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের উচ্চপদস্থ বিভিন্ন অফিসাররা এ খবর জানিয়েছেন।
আফগানিস্তানের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এদুর্ঘটনায় নয়জনের প্রাণহানি ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।
অন্যায় করেছে আফগানিস্তান। তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির শাস্তি পেতে হলো আফগান ক্রিকেট দলকে। তার জেরে অতিরিক্ত একটি রান তাদের দিতে হল বিপক্ষ জিম্বাবোয়েকে।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে পুলিশ স্টেশনের কাছে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।
প্রথম আফগান ক্রিকেটার হিসেবে হাশমতুল্লাহ শাহিদি ডবল সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করলেন। তার রানের সুবাদে আফগানিস্তান প্রথমবারের মতো ইনিংসে পাঁচ শ' রানের মাইলফলক অতিক্রম করেছে।
আফগানিস্তানের জালালাবাদে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে তারা বাড়ি ফেরার পথে পৃথক দুটি ঘটনায় নিহত হন।
আফগানিস্তানে একদিনে পৃথক তিন বোমা হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত চার সদস্য নিহত ও সাতজন আহত হয়েছেন। এছাড়া হামলার ঘটনায় তিন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।