আফগানিস্তানে নারীদের রূপচর্চা কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান। এ বিষয়ে একটি মৌখিক ডিক্রি জারি করা হয়েছে। তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাজহার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
- ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- * * * *
- সাংফোর সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের এমওইউ স্বাক্ষর
- * * * *
- নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের প্রভাব বিষয়ে সেমিনার
- * * * *
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
আফগানিস্তান
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে দ্বিতীয় দফায় ঢাকায় এসেছে। এবারের সফরে তারা তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। তারকা লেগ স্পিনার রশিদ খান ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে নিয়েই ওয়ানডে সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। রান বিবেচনায় এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আর আন্তর্জাতিক টেস্ট ইতিহাস দেখলে রান হিসাবে এটি তৃতীয় বড় জয়।
৮০ ওভার শেষ, আফগানিস্তান চাইলে নতুন বল নিতে পারবে এমন সময়ে ইনিংস ঘোষণা করে দিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামল ৪ উইকেটে ৪২৫ রানে।
আফগান বোলাররা যখন হাঁপিয়ে হা-পিত্যেশ করছে, ধৈর্যের চরম পরীক্ষা দিতে দিতে অধৈর্য হয়ে পড়েছে; তখন তাদের খানিকটা স্বস্তি দিলেন জাকির হাসান। রান আউটে কাটা পড়লেন এই ওপেনার। তাতে ভেঙেছে নিজের শতকের স্বপ্ন আর শান্তর সাথে তার ১৭৩ রানের জুটি।
আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১১৫ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
আগের দিন বাংলাদেশ দল যখন ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শেষ করে, আফগান কোচ জোনাথন ট্রট তখন বলেছিলেন, ‘আর ১০ রানের মাঝে বাংলাদেশকে বেঁধে ফেলে তার দল স্কোরবোর্ডে ৫০০ রান তুলবে।’
আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। ভেঙে গেছে সফরকারীদের টপ-অর্ডার। এবাদত হোসাইন ও শরিফুল ইসলাম মিলে তুলে নিয়েছেন চার-চারটা উইকেট। জোড়া উইকেট শিকার করেছেন দু’জনেই। যদিও পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারীরা।