আম

বাইডেনের কাছে যা চান পুতিন

বাইডেনের কাছে যা চান পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ১৬ জুনের জেনেভায় শীর্ষ বৈঠকটি কোনো বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ হবে না। রাশিয়া সম্প্রতি তাদের 'অবন্ধু-সুলভ দেশের' তালিকায় যুক্তরাষ্ট্রের নাম যোগ করেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া- উভয় দেশই বলছে, তাদের মধ্যকার সম্পর্ক এখন প্রায় তলানিতে নেমে এসেছে।

চিলির সাথে ড্রয়ে শুরু আর্জেন্টিনার কোপা মিশন

চিলির সাথে ড্রয়ে শুরু আর্জেন্টিনার কোপা মিশন

মেসির দুর্দান্ত ফ্রি কিকে লিড। কিন্তু দ্বিতীয়ার্ধে এক পেনাল্টি সব ওলটপালট করে দিলো। তারপরও আর্জেন্টিনা আক্রমণ করে গেলে মুহুর্মুহ। কিন্তু জয়সূচক গোলের দেখা মিলল না। চিলির সঙ্গে ড্র করে কোপা আমেরিকার মিশন শুরু করেছে আর্জেন্টিনা।

ইসরাইলের নতুন প্রধনমন্ত্রী নাফতালি বেনেটকে স্বাগত জানালেন বাইডেন

ইসরাইলের নতুন প্রধনমন্ত্রী নাফতালি বেনেটকে স্বাগত জানালেন বাইডেন

রেকর্ড করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টানা ১২ বছর ধরে প্রধানমন্ত্রী পদ ধরে ছিলেন তিনি। রবিবার সেই মেয়াদ শেষ হল। এরপর পার্লামেন্ট সরকার পরিবর্তনের কথা বলেছে। এবার সরকারের নেতৃত্ব দেবেন জাতীয়তাবাদী নাফতালি বেনেট। তাঁর নেতৃত্বেই গঠিত হবে “পরিবর্তনের সরকার”। নতুন এই সরকারকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সাকিবকে 'ভিলেন' বানানোর চেষ্টা হচ্ছে: স্ত্রী শিশির

সাকিবকে 'ভিলেন' বানানোর চেষ্টা হচ্ছে: স্ত্রী শিশির

মাঠের স্ট্যাম্প ভাঙ্গা আর অ্যাম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের পর সাকিব আল হাসানকে নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, সেখানে তাকে 'ভিলেন' বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন তার স্ত্রী উম্মে আল হাসান।

টিকা আমদানিতে মধ্যস্বত্বভোগীর ভূমিকা বন্ধের দাবি বিশিষ্টজনদের

টিকা আমদানিতে মধ্যস্বত্বভোগীর ভূমিকা বন্ধের দাবি বিশিষ্টজনদের

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা আমদানির ক্ষেত্রে সরকারের বাইরে কোনো বেসরকারি কোম্পানির ভূমিকা রাখার প্রশ্নটি আবার আলোচনায় এসেছে। 

দেশ ছাড়ছেন কাদের মির্জা

দেশ ছাড়ছেন কাদের মির্জা

দেশ ছেড়ে আমেরিকায় যাত্রা শুরু করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে মা-বাবার কবর জিয়ারত শেষে কোম্পানীগঞ্জ থেকে ঢাকা বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। কাদের মির্জা সূত্রেই বিষয়টি জানা গেছে।

ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি : পরিকল্পনামন্ত্রী

ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমলাতন্ত্র ভালো। এর বিকল্প সোভিয়েত ইউনিয়ন, চীন, ফেরাউন ও ইসলামের খলিফারাও বের করতে পারেনি বলে মন্তব্য করেছেন । 

ইসরাইলি জাহাজের পণ্য খালাস করতে অস্বীকৃতি জানালেন মার্কিন বন্দর শ্রমিকরা (ভিডিও)

ইসরাইলি জাহাজের পণ্য খালাস করতে অস্বীকৃতি জানালেন মার্কিন বন্দর শ্রমিকরা (ভিডিও)

আমেরিকার ওকল্যান্ড বন্দরের শ্রমিকরা ইহুদিবাদী ইসরাইলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বয়কট অভিযান চলছে তার অংশ হিসেবে ওকল্যান্ড বন্দর শ্রমিকরা এই পদক্ষেপ নেন।

ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে টি২০ বিশ্বকাপ!

ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে টি২০ বিশ্বকাপ!

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দওয়া হয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থেকে। এবারে ওই পথেই এগোচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও।