ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের জন্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল ৩০০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)।
শিরোনাম
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
আল হিলাল
ইউরোপ ছেড়ে সৌদি আরবের ফুটবলে বয়ে চলা তারকা প্রবাহে নতুন সংযোজন কালিদু কুলিবালি। চেলসি ছেড়ে আল হিলালে নাম লেখালেন সেনেগালের ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার।গত জুলাইয়ে চার বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছিলেন কুলিবালি। বছর ঘোরার আগেই তিনি বেছে নিলেন নতুন ঠিকানা।
কয়েক সপ্তাহ ধরে বেশ আলোচনায় সৌদি ক্লাব আল হিলাল। লিওনেল মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা করে আলোচনায় উঠে আসে ক্লাবটি। তবে শেষ পর্যন্ত তারা সমর্থ হয়নি, মোটা অংকের টাকা দেখিয়েও লিওনেল মেসিকে দলভুক্ত করা যায়নি।
ফরাসি ক্লাব পিএসজি থেকে নিশ্চিত হয়েছে লিওনেল মেসির বিদায়। নানা রকম জল্পনা-কল্পনা আর গুঞ্জন ডালপালা মেলেছে তার পরবর্তী গন্তব্য নিয়ে। নিজের প্রিয় ক্লাব বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকবার। কিন্তু কাতালান ক্লাবটির আর্থিক সঙ্কটের কারণে আলবিসেলেস্তে অধিনায়কের ঘরে ফেরা নিয়ে সংশয় আছে।