মেহেরপুর সদর উপজেলায় হাত-পা বেঁধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশঙ্কা
আগামী ১৫ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
লাদাখ সীমান্তের ওপারে সৈন্য বাড়াচ্ছে চীন। বিশেষ সূত্রে সেই খবর পেয়ে ভারত-চীনের মধ্যে আবারো সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করল ভারতীয় পুলিশ। এ ব্যাপারে একটি রিপোর্ট তারা প্রকাশ করেছে লাদাখ পুলিশের শীর্ষ কর্তাদের একটি সম্মেলনে। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি অর্থবছরেও দেশে খাদ্য ঘাটতির কোন আশঙ্কা নেই। তিনি বুধবার সংসদে সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে একথা বলেন।
যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা করছে না বলে মন্তব্য করে শাহরিয়ার আলম।
দেশে ডলার সঙ্কটের কারণে অন্য অনেক খাতের মতো প্রভাব পড়েছে দেশের মুদ্রণ শিল্পের ওপরেও। ফলে নতুন বই প্রকাশ আর পড়াশোনায় দরকারি সাদা কাগজের সঙ্কট তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।
বাংলাদেশে আরো একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেন, আগামী ডিসেম্বরে এই ঝড় আসতে পারে।
আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আগামী রোববারের মধ্যে তা থেকে নিম্নচাপ হতে পারে এবং আগামী মঙ্গলবারের মধ্যে ঘূর্র্ণিঝড়ে পরিণত হয়ে এটা উপকূলে উঠে আসতে পারে। এই প্রক্রিয়াটি থেকে ঝড় হলে এর নাম হবে সিত্রাং। এটি থাইল্যান্ডের দেয়া নাম। সিত্রাং শব্দটি থাইল্যান্ডের মানুষের পদবি হিসেবে ব্যবহার করা হয়।
ফরিদপুর-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুটি বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।এ সময় একটি বিদ্যুতের খুটি ক্রেন থেকে ছুটে চলন্ত বাসের মধ্যে ঢুকে যায়।
ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশের সাথে বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে রূপি ও টাকায় লেনদেন সম্পন্ন করার যে নির্দেশনা দিয়েছে সেটাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।