আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
আসন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে লড়বে ১৪ দলও। আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে দু-একদিনের মধ্যে আওয়ামী লীগের সমঝোতা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দলগুলোর আসন বণ্টন ছাড়াই বৈঠক শেষ হয়েছে। বৈঠকটি দীর্ঘ হওয়ায় সোমবার (৪ ডিসেম্বর) রাত ১০টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্তে আসতে আগামী দুই-একদিন অপেক্ষা করতে হবে শরিক দলগুলোকে।
নোয়াখালী প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘন করে জনসভা, নির্বাচনি প্রচারণামূলক বক্তব্য ও ভোট প্রার্থনা করায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং বর্তমান সাংসদ এইচ এম ইব্রাহিমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। আট প্রার্থী বাদ পড়েছেন।
কুষ্টিয়া-১ আসনে যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছায়ের শেষ সময় রবিবার (৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।
রংপুরে ৩টি সংসদীয় আসনে মনোনয়ন বাতিল হয়েছে ৪ জনের এবং স্থগিত করা হয়েছে ৩ জন প্রার্থীর। এছাড়া স্পিকার, বাণিজ্য মন্ত্রীসহ ১৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
কক্সবাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীতার ক্ষেত্রে শতকরা একভাগ ভোটারের স্বাক্ষরে মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।