রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিয়ে সাহায্য করছে ইউরোপীয় দেশগুলো। লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে তারা।
- ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- * * * *
- সাংফোর সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের এমওইউ স্বাক্ষর
- * * * *
- নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের প্রভাব বিষয়ে সেমিনার
- * * * *
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
ইউক্রেনের
রাশিয়ায় ইউক্রেনের হামলাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জ্যঁ পিয়েরে। সম্প্রতি মস্কোয় ড্রোন হামলার বিষয়ে প্রশ্ন করা হলে এমন উত্তর দেন তিনি।
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের সম্মুখযুদ্ধ ক্ষেত্রের কাছে রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম রোস্তিস্লাভ ঝুরাভলেভ। তিনি রাশিয়ার আরআইএ বার্তা সংস্থার যুদ্ধবিষয়ক প্রতিবেদক ছিলেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার (২২ জুলাই) ইউক্রেনের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
ইউক্রেন ক্রিমিয়া আক্রমণ করেছে, এই অভিযোগও তুলেছে রাশিয়া। তারপরই তারা খাদ্যশস্যের চুক্তি বাতিল করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দৈনিক ভাষণে শনিবার বলেছেন, আমাদের দক্ষিণ ও পূর্বাঞ্চলে, আমাদের যোদ্ধাদের থামাতে রুশ বাহিনী সর্বশক্তি নিয়োগ করেছে।’ তিনি বলেন, ‘যারা যুদ্ধে যায়, যারা শত্রুর আক্রমণ প্রতিহত করে, তারা প্রত্যেকেই একটি দুর্দান্ত কাজ করছেন। আমি আমাদের প্রতিটি যোদ্ধার কাছে কৃতজ্ঞ।’
ইউক্রেনের সেনাদলের অধিনায়ক রোমান বলেন, ‘যুদ্ধ জেতার মতো যথেষ্ট মনোবল আমাদের অবশ্যই আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখন যথেষ্ট অস্ত্রশস্ত্র নেই। যথেষ্ট অস্ত্রশস্ত্র পাওয়াটা এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
যুদ্ধের ৫০০ তম দিনে ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারকে তুরস্ক থেকে দেশে নিয়ে এসেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সম্প্রতি ইউক্রেনে ‘মরণ ব্যাধি’ নতুন এক প্রজাতির ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন গবেষকরা। নতুন আবিষ্কৃত এই মরণ ব্যাধি ব্যাকটেরিয়া খুব দ্রুত ইউরোপের বাকি অংশে ছড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে সাধারণ অস্ত্র, কোনোকিছুই পর্যাপ্ত পরিমাণে না থাকায় রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ মন্থর গতিতে এগোচ্ছে তারা।
ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে গত মঙ্গলবার রাশিয়ান মিসাইল হামলায় দেশটির দুই জেনারেল এবং আরো অন্তত ৫০ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ এ খবর দিয়েছে।