ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সাথে তার দীর্ঘ আলোচনা হয়েছে। সেখানে ফরাসি প্রেসিডেন্ট দ্রুত এএমএক্স-১০ যুদ্ধের ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানোর কথা বলেছেন।
ইউক্রেনে
ইউক্রেনের মাকিভকা শহরে নতুন বছরের শুরুতেই ভয়াবহ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। রাশিয়ার নাগরিকরা নিহত সৈন্যদের প্রতি শোক জানাতে জড়ো হয় এবং সেখানে তাদেরকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করতে দেখা যায়। এভাবে ক্ষোভ প্রকাশ করা রাশিয়ায় একটি বিরল ঘটনা।
রাশিয়া নববর্ষের দিনে ইউক্রেনের হামলায় তাদের ৬৩ সৈন্যের নিহত হওয়ার কথা স্বীকার করেছে। রুশ-দখলে থাকা দনেৎস্ক অঞ্চলে অস্থায়ী ওই সামরিক শিবিরে হামলা চালিয়ে কয়েক শ' রুশ সৈন্য নিহত করার দাবি করেছিল ইউক্রেন।
পশ্চিমা দেশগুলোকে অবশ্যই ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে সাহায্য করার প্রস্তুতি রাখতে হবে। কারণ, রাশিয়ার নমনীয়ও হওয়ার কোনো লক্ষ্য নেই। ন্যাটো মহাসচিব এই কথা জানিয়েছেন।
ইউক্রেনের পুরো এলাকা জুড়ে শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। কিয়েভ শহরেই ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের খেরসন নগরীতে ১৬ বারেরও বেশি বোমা হামলা চালিয়েছে।
ইউক্রেনে অত্যাধুনিক প্যাট্রিয়ট বিমান বিধ্বংস সিস্টেম পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার লক্ষ্যে কিয়েভের অনুরোধের পর যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা করছে।
রাশিয়ার পক্ষে লড়াই করা ওয়াগনার মার্সেনারিদের একটি সদর দফতরে ইউক্রেনের সৈন্যরা হামলা চালিয়েছে।
ইউক্রেনে পাঠানো মার্কিন নির্মিত উন্নত প্রযুক্তির হাউইটজার কামান নিয়মিতভাবে ভেঙে পড়ছে অথবা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এগুলো মার্কিন প্রতিরক্ষা দফতরের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর ’বিশেষ সামরিক অভিযান’-এ অংশ নেয়া সৈন্যদের মায়ের সাথে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।