নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন।
ইউক্রেনে
রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে ফের হামলার চেষ্টা হয়েছে। তবে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া।
রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। তবে এতে কেউ হতাহত হয়নি।
ইউক্রেনের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন, এসময় আহত হয়েছেন আরও ৩১ জন। নিহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক।
ইউক্রেন যুদ্ধের ইতি টানতে সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ৪০ দেশ। তবে সেই আলোচনার মাঝেই ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ হামলায় ইউক্রেনে মোট তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এবার ইউক্রেনের ওডেসা অঞ্চলের দক্ষিণে বন্দর ও শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার এই হামলা চালানো হয়।
রাশিয়ান ক্ষেপণাস্ত্র অ্যাপার্টমেন্ট ও নিরাপত্তা পরিষেবা ভবনে আঘাত করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিয়ে সাহায্য করছে ইউরোপীয় দেশগুলো। লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে তারা।
রাশিয়ায় ইউক্রেনের হামলাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জ্যঁ পিয়েরে। সম্প্রতি মস্কোয় ড্রোন হামলার বিষয়ে প্রশ্ন করা হলে এমন উত্তর দেন তিনি।
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের সম্মুখযুদ্ধ ক্ষেত্রের কাছে রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম রোস্তিস্লাভ ঝুরাভলেভ। তিনি রাশিয়ার আরআইএ বার্তা সংস্থার যুদ্ধবিষয়ক প্রতিবেদক ছিলেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার (২২ জুলাই) ইউক্রেনের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।