মারিউপোলের আজভস্টালে আড়াইশর বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫৬ সৈন্য অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে ৫২ জন গুরুতর আহত।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ইউক্রেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শনিবার ফোন করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো।
ইউক্রেনে আরও অস্ত্র ও অন্যান্য সহায়তা আসছে। জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক শেষে এমন কথা জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
এবার যুদ্ধে নিহত রুশ সেনাদের মরদেহ সংগ্রহ করা শুরু করেছে ইউক্রেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে নিহত রাশিয়ান সেনাদের লাশ কিয়েভের বাইরে একটি রেল ইয়ার্ডে আনা হচ্ছে এবং একটি রেফ্রিজারেটেড ট্রেনে রাখা হচ্ছে। রুশ সেনাদের লাশ নিজ দেশে তাদের স্বজনদের কাছে ফেরত পাঠাবে ইউক্রেন সরকার।
ন্যাটোতে যোগদানে সুইডেন ও ফিনল্যান্ডের পদক্ষেপ একাধিক বাধার সম্মুখীন হওয়ায় ইউরোপ শুক্রবার কিয়েভের জন্য আরো অর্ধ বিলিয়ন ডলার সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি আবার জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান।
কিয়েভ-মস্কো সঙ্ঘাতের আবহে ইউক্রেনের বিরুদ্ধে কি সরাসরি যুদ্ধে নামতে পারে বেলারুশ! এমন জল্পনার কথাই জানা গেছে একটি সূত্র অনুযায়ী।
খারকিভ থেকে রাশিয়ার সেনাকে সরানো গেছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যুদ্ধের শুরু থেকেই উত্তর পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভে লাগাতার আক্রমণ চালাচ্ছিল রাশিয়া। কিছু দিন আগে রাশিয়া দাবি করেছিল, খারকিভের অনেকটাই তারা দখল করে নিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিষয়ে মানবিক পরিস্থিতির ক্রমশ অবনতির প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সোমবার কূটনীতিকরা এ কথা জানান।
ইউক্রেনকে সাতটি দূরপাল্লার হাউইটজার কামান সরবরাহ করবে জার্মানি। শুক্রবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এই তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।