নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
ইউক্রে
আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের দুটি গ্রামে রুশবাহিনী গোলাবর্ষণ করেছে। এতে ২৩ দিন বয়সী শিশুসহ ৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছেন ২০ জন।
রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে ফের হামলার চেষ্টা হয়েছে। তবে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া।
রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। তবে এতে কেউ হতাহত হয়নি।
উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভের কুপিয়ানস্ক শহরের আশপাশে ইউক্রেনীয় বাহিনী বিরুদ্ধে রুশ বাহিনীর তীব্র লড়াই চলছে। এই কারণে ওই এলাকা ও আশপাশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কিয়েভ।
রাশিয়া অধিকৃত খেরসন মুক্ত করতে ইউক্রেনীয় সেনারা ডিনিপ্রো নদী পার হওয়ার চেষ্টা করেছে।
ইউক্রেনের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন, এসময় আহত হয়েছেন আরও ৩১ জন। নিহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক।
ইউক্রেন যুদ্ধের ইতি টানতে সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ৪০ দেশ। তবে সেই আলোচনার মাঝেই ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ হামলায় ইউক্রেনে মোট তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চলের একটি রক্ত সঞ্চালন কেন্দ্রে রাশিয়ার একটি ‘গাইডেড বোমা’ হামলায় দুজন নিহত এবং চারজন আহত হয়েছে।