ইউক্রেনে গুরুত্বপূর্ণ এলাকা হাতছাড়া হওয়ার পর রুশ সেনাবাহিনীর দক্ষতার সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
ইউক্রে
ইউক্রেনের পূর্বাঞ্চল এখন পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেন বাহিনীর পাল্টা হামলার মুখে রুশ বাহিনী পিছু হটার এক দিন পর এই দুর্ভোগে পড়েছে অঞ্চলটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই অঞ্চলের বেসামরিক অবকাঠামোগুলোকে পরিকল্পিতভাবে টার্গেট করার জন্য মস্কোকে অভিযুক্ত করেছেন।
মস্কো উত্তর ইউক্রেনে তার প্রধান অবস্থান পরিত্যাগ করেছে। ইউক্রেনের বাহিনী দ্রুত অগ্রসর হতে থাকায় যুদ্ধের অন্যতম একটি ফ্রন্ট লাইন হঠাৎ ভেঙে পড়ার প্রেক্ষাপটে রাশিয়া সেখান থেকে সরে গেছে।
দেশের মানুষের সমস্যা বাদ দিয়ে ইউক্রেনের প্রতি বেশি মনোযোগ দেয়ার কারণে চেক প্রজাতন্ত্র সরকারের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন।
রুশ সেনার হামলা শুরুর পর থেকে ইউক্রেনকে প্রায় ২৩০ কোটি পাউন্ড বা ২১ হাজার ৬০০ কোটি টাকার সামরিক ও আর্থিক সহায়তা করেছে ব্রিটেন। কিন্তু এখন অর্থসঙ্কটের কারণে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সাহায্যে বন্ধ করতে পারে ব্রিটেন।
ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন দার লিয়েন বলেছেন, যদি রাশিয়া ইউক্রেনে তাদের লড়াই বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনে কোনো যুদ্ধ থাকবে না।
ইউক্রেন যুদ্ধে যে পক্ষই বিজয়ী হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে হেরে যাবে। আমেরিকান দ্বিমাসিক রক্ষণশীল আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ন্যাশনাল ইন্টারেস্ট’ এক রিপোর্টে এ কথা জানায়।
ইউক্রেন চলতি মাসে প্রায় রাশিয়ার আগ্রাসন শুরুর আগের মতো খাদ্য শস্য রফতানি করেছে। খাদ্য সঙ্কট নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টার এটি একটি বড় জয়। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র নতুন করে ইউক্রেনের সামরিক সহায়তার অংশ হিসেবে ৩০০ কোটি ডলার প্রদানের ঘোষণা দিতে যাচ্ছে। ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন কালে এমন ঘোষণা দেয়া হচ্ছে। ছয় মাসের ইউক্রেন যুদ্ধে এটি হবে এখন পর্যন্ত সর্বোচ্চ একক নিরাপত্তা প্যাকেজের ঘোষণা। মঙ্গলবার মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন।
রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে তার দেশের বিশেষ সামরিক অভিযানের ফলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে কিয়েভের যোগ দেয়ার প্রচেষ্টা ভণ্ডুল হয়েছে।