ইউক্রেনকে সাতটি দূরপাল্লার হাউইটজার কামান সরবরাহ করবে জার্মানি। শুক্রবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এই তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
ইউক্রে
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে গত ফেব্রুয়ারিতে উয়েফা জানিয়েছিল ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ পুতিনের দেশকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হলো। ২ মে উয়েফা আবারও রাশিয়াকে ‘নিষিদ্ধ’ করল।
সারা দুনিয়ায় মুসলমানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছেন। পবিত্র রমজান মাস শেষের হওয়ার পর ইউক্রেনের মুসলমানরাও সোমবার যুদ্ধের মধ্যেই ঈদুল ফিতর উদযাপন করেছেন।
অর্গানাইজেশন ফর সিকিওরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মার্কিনদূত মিশেল কার্পেন্টর জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে দোনেৎস্ক, লুহানস্ক-সহ একাধিক এলাকা রাশিয়া সম্পূর্ণ দখলে নিতে চাইছে।
ইউক্রেনের শহর খেরসন রাশিয়ার দখলে যাওয়ার পর সেখানে রোববার থেকে রাশিয়ার মুদ্রা রুবল ব্যবহার করতে শুরু করেছে রুশ সমর্থিত বাহিনীগুলো।
ইউক্রেনের জন্য ৩ হাজার ৩০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এক ভাষণে বাইডেন এ পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর বিবিসির
রাশিয়ার বাহিনীকে পুরো ইউক্রেন থেকে হটিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ স্ট্রাস।লন্ডনে এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে বিজয় পশ্চিমা বিশ্বের জন্য এখন ‘কৌশলগতভাবে অপরিহার্য’।
বুধবার রাতে কিয়েভে পৌঁছেছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। মস্কো থেকে পোল্যান্ডগামী ট্রেনে চড়ে কিয়েভে পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার তার আলোচনা হওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে।
ক্রেমলিন বুলগেরিয়া এবং পোল্যান্ডে গ্যাস সরবরাহ করার পর ইউরোপীয় ইউনিয়ন বুধবার রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে কিয়েভের প্রতি সমর্থন ‘ব্লাকমেইল’ করে ফেরানো যাবে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন মঙ্গলবার বলেছেন, ইউক্রেন যুদ্ধাবসানে কূটনীতির ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আন্তরিকতা দেখাচ্ছেন না। ধারাবাহিক আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও তার এমন মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।