যুদ্ধরত ইউক্রেনে প্রাণ গেল দ্বিতীয় ভারতীয় শিক্ষার্থীর। তার নাম চন্দন জিন্দাল (২২)। তিনি পাঞ্জাবের বারনালার বাসিন্দা। তিনি ইউক্রেনের ভিন্নিতসিয়ার ভিন্নিতসিয়া ন্যাশনাল পাইরোগভ মেমোরিয়াল মেডিক্যাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
ইউক্রে
মানবাধিকার সংগঠন এবং যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভ্যাকুয়াম বা থারমোব্যারিক বোমা ব্যবহার করেছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খারসন শহর রাশিয়া দখলে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।দখলে নেয়ার পরে ওই শহরের মেয়র- সরকার ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।
পাঁচ দিন পার করল রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। বেলারুশে দুই রাষ্ট্রপ্রধান আলোচনার টেবিলে বসলেন বটে, তবে সেটা কতটা ফলপ্রসূ হল তা অজানা।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়া বোমা হামলা চালানোর পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন।
ইউক্রেনের খারকিভে রুশ বাহিনীর বোমা বর্ষণে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছে।মঙ্গলবার এক টুইট বার্তায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই তথ্য জানান।নিহত ওই শিক্ষার্থী কর্নাটকের বাসিন্দা বলেও জানা গিয়েছে।
বিশ্বের যেসব দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা আমদানি-রপ্তানি বেশি হয়, টাকার অংকে সেই তালিকার শীর্ষ ১০টি দেশের মধ্যে নেই রাশিয়া বা ইউক্রেন। কিন্তু দুইটি দেশের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য রয়েছে।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে রাশিয়ার আর্টিলারি হামলায় ইউক্রেনের ৭০ সৈন্য নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা বলছেন।
চীনা দূতাবাস ইউক্রেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেবার কাজ শুরু করেছে।দূতাবাস বলছে, চীনা নাগরিকদের প্রথম দলটি সোমবার ইউক্রেন ছেড়ে গেছে। চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বলছে, এদের মধ্যে ইউক্রেনে অধ্যয়নরত চীনের শিক্ষার্থীরা ছিল। রাজধানী কিয়েভ থেকে সরিয়ে তাদের মলদোভায় নেয়া হয়েছে।
ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত থেকে বিবিসির মার্ক লোয়েন জানাচ্ছেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো থেকে পাঠানো অস্ত্র-গোলাবারুদ ইউক্রেনে যাচ্ছে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে, বিশেষ করে পোল্যান্ড সীমান্ত দিয়ে।