ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ নেতাকর্মীদের বাঁধার মুখে নিয়োগ পরীক্ষা বন্ধের অভিযোগ উঠেছে। বুধবার (২১ ডিসেম্বর) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট পদের নিয়োগের জন্য পূর্বনির্ধারিত সময় সকাল সাড়ে নয়টায় টাইপিং দক্ষতা পরীক্ষা শুরু করতে গেলে নেতাকর্মীদের বাঁধার মুখে পড়ে কর্তৃপক্ষ।
- সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি
- * * * *
- যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হামলা, নয়জন গুলিবিদ্ধ
- * * * *
- কায়রো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেল ‘সাঁকোটা দুলছে’
- * * * *
- বাংলাদেশে কৃষিপণ্যের পচন রোধে লন্ডনে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- * * * *
- পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকরা। আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম প্যানেলের প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন সর্বোচ্চ ২১৮ ভোট পেয়ে সভাপতি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ১৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল সভাপতি ও মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হাসান পাপন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
মহান স্বাধীনতা যুদ্ধে আত্মবিসর্জন দেওয়া বীর শহীদদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির উদ্যোগে ‘শহীদদের উদ্দেশ্যে খোলা চিঠি’ শীর্ষক প্রতিযোগিতায় এসব চিঠি লিখেন শিক্ষার্থীরা।
নানা আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্রের ৭৫ বছর পূর্তি ও মানবাধিকার দিবস-২০২২ উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদভূক্ত ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পায়রা অবমুক্তকরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে বিভাগটি।
আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২ এ পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ২৯-২২ গোল ব্যাবধানে হারিয়ে শিরোপা জয় করে স্বাগতিকরা।
একটানা দৌড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ব্যাতিক্রমীভাবে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মুসা হাশেমী। সোমবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধ থেকে দৌড় শুরু করেন তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ খেলা প্রদর্শন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্রবন্ধ, নিবন্ধ ও ফিচার লেখা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় টিএসসিসি’র ১১৬ নং কক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বিশ্ববিদ্যালয় শাখা এর আয়োজন করে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তত্তাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের আপত্তিকর কথোপকথন ফাঁসের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হয়েছে দাবি করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবির প্রেক্ষিতে ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।