পদত্যাগ করা সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের জন্য পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠাতে যাচ্ছে শাহবাগ থানা পুলিশ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
ইব
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর মূল্যায়নে ২০২০-২১ অর্থ বছরে ৩ দশমিক ২৫ শতাংশ নম্বর পেয়ে ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩২তম অবস্থানে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ইউজিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাড ব্যাবহার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ও সম্মেলনের জন্য পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি সংক্রান্ত একটি ভূয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জিনিয়াস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাপাসিটি বিল্ডিং সেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইবি প্রতিনিধি :করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবাসিক হলগুলো খোলার পর থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিট দখলের রাজনীতি শুরু করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈধভাবে সিটে থাকা সিনিয়র শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ না হতেই তাদের সিটগুলো দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে তারা। এ ক্ষেত্রে আগেভাগেই কক্ষে আসবাবপত্র রেখে যাচ্ছে ছাত্রলীগ কর্মীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক ১২টি পদে রদবদল করেছে কর্তৃপক্ষ । ছাত্র-উপদেষ্টা, হল প্রভোস্ট, প্রেস প্রশাসক, আইসিটি সেল, আইকিউএসি ও টিএসসিসি’র পরিচালকসহ বিভিন্ন পদে এসব দায়িত্ব বন্টন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাদেরকে নিয়োগ দিয়েছেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্য দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।