পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আসন্ন জাতীয় পরিষদের উপ-নির্বাচনে ৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাকিস্তানের ইতিহাসে কোনো এক ব্যক্তি আগে কখনো এতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। আগামী ১৬ মার্চ ভোট হবে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় নির্বাচনের দাবিতে আবার সরব হয়ে উঠেছেন। তার চাপের মুখে জনবহুল পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হয়েছে।
এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন এই গ্রেফতারি পরোয়ান জারি করেছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একটি হত্যা প্রচেষ্টায় গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার প্রথম জনসমক্ষে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। এই হত্যা প্রচেষ্টার জন্য তিনি ক্ষমতাসীনদের অভিযুক্ত করেছেন।
পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ভাষণ প্রচারে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটির (পেমরা) দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে লাহোরে তার জামান পার্ক বাড়িতে ওঠেছেন। আর তার দলের লংমার্চ মঙ্গলবার তার গুলিবিদ্ধ হওয়ার স্থান ওয়াজিরাবাদ থেকে আবার শুরু হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তিনি রাওয়ালপিন্ডিতে লংমার্চে যোগ দেবেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করার অভিযোগে আটক ব্যক্তি মি. খানকে গুলি করার কারণ হিসেবে বলেছেন যে সাবেক এই ক্রিকেটার মানুষকে "বিপথগামী" করছিলেন এবং সে কারণে তিনি "তাকে খুন করতে চেয়েছেন"।
নিজের ওপর হামলার পেছনে তিনজনকে সন্দেহ করেন পার্টি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, তার ওপর আততায়ী হামলায় হত্যাচেষ্টার পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জড়িত।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক। তবে তার পায়ে এখনো বুলেটের কিছু অংশ রয়ে গেছে। ফলে তার অস্ত্রোপচার দরকার। তবে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার বেলা ১১টায় আবার ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু হবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে হত্যার চেষ্টা করা হয়েছে।বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চকালে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।