ইমরান

ইমরানের আরেক বিপর্যয়, দলের মহাসচিবের পদত্যাগ

ইমরানের আরেক বিপর্যয়, দলের মহাসচিবের পদত্যাগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর আরেকটি আঘাত এসেছে। সিনিয়র নেতাদের অব্যাহত সরে যাওয়ার প্রেক্ষাপটে এবার তার দল পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর পদত্যাগ করেছেন। তবে তিনি জানিয়েছেন, তিনি দল ত্যাগ করছেন না। গত ১৭ মাস ধরে তিনি এই পদে ছিলেন।

বিয়ে করলেন গায়ক ইমরান

বিয়ে করলেন গায়ক ইমরান

বিয়ে করলেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আজ বুধবার পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজে বিয়ের সুখবরটি জানিয়েছেন ইমরান নিজেই। একইসঙ্গে বিয়ের সাজে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন তিনি।  

ইমরান খানের দলকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে পাকিস্তান সরকার

ইমরান খানের দলকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে পাকিস্তান সরকার

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সরকার।

ফের গ্রেপ্তারের আশঙ্কা: নেতা-কর্মীদের যে বার্তা দিলেন ইমরান খান

ফের গ্রেপ্তারের আশঙ্কা: নেতা-কর্মীদের যে বার্তা দিলেন ইমরান খান

আবারও গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তার ধারণা, মঙ্গলবার ফের তাকে গ্রেপ্তার করা হতে পারে। সোমবার টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন পিটিআই নেতা।

আবারো গ্রেফতারের আশঙ্কায় ইমরান খান

আবারো গ্রেফতারের আশঙ্কায় ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা করছেন এ সপ্তাহে তাকে হয়তো আবার গ্রেফতার করা হবে এবং অক্টোবরে হয়তো দেশটিতে নির্ধারিত সাধারণ নির্বাচন হবে না।

আমার ক্ষমতায় ফেরা রুখতে চেষ্টা করছেন সেনাপ্রধান : ইমরান খান

আমার ক্ষমতায় ফেরা রুখতে চেষ্টা করছেন সেনাপ্রধান : ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে তার কোনো 'সমস্যা' নেই। তবে তিনি অভিযোগ করেছেন যে তার ক্ষমতায় ফেরা রুখতে চেষ্টা করছেন সেনাপ্রধান। আল জাজিরাকে তিনি একথা বলেন।

অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন ইমরান খান

অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন ইমরান খান

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান স্বাস্থ্য পরীক্ষার জন্য লাহোরের শওকত খানম হাসপাতালে গেছেন। পেটে ব্যথা অনুভব করায় শুক্রবার দিবাগত মধ্যরাতে হাসপাতালে যান তিনি। 

ইমরান খানের বাসভবন তল্লাশির অনুমোদন পেল পুলিশ

ইমরান খানের বাসভবন তল্লাশির অনুমোদন পেল পুলিশ

জামান পার্কে অবস্থিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাসভবন তল্লাশির অনুমোদন পেয়েছে পুলিশ।

জুমার নামাজের পর ইমরান খানের বাড়িতে পুলিশের অভিযান!

জুমার নামাজের পর ইমরান খানের বাড়িতে পুলিশের অভিযান!

আজ জুমার নামাজের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে পুলিশ অভিযান চালাতে পারে। তবে তা ইমরান খানের সম্মতিতে এবং ক্যামেরার উপস্থিতিতে করা হবে বলে জানা গেছে।