যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে পারস্য উপসাগরের সমুদ্রতলের ইন্টারনেট কেবলগুলোতে আঘাত হানার বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে ইরান। এমনকি হামলার পর কেবল মেরামতের কাজও বাধাগ্রস্ত করে যোগাযোগব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটানোর পরিকল্পনা রয়েছে দেশটির।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ইরান
যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্ব’-এর পালটা হিসেবে ‘ফাদার অব অল বম্ব’ নামে নতুন একটি অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি বুধবার এ ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা, বিধ্বংসী ক্ষমতা ও নির্ভুলতা আগের চেয়ে বেড়েছে এবং মার্কিন যুদ্ধজাহাজেও আঘাত হানার সক্ষমতা রয়েছে।
হরমুজ প্রণালিতে সাতটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই জলপথে জাহাজ চলাচলে সহায়তা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
ইরানকে চাপে রাখতে এবার দেশটির ‘শ্যাডো ফ্লিট’ (ছায়া নৌ-বহর) নেটওয়ার্কের সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব প্রতিষ্ঠান ও জাহাজ ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে এবং পণ্য পরিবহনে সহায়তা করছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার ‘কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে’ থাকায় তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সমঝোতা বা স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন।
রাতভর সামরিক মহড়ার অংশ হিসেবে সিরিয়া ও ইরাকের আকাশসীমা পেরিয়ে ইরানের দিকে যুদ্ধবিমান পাঠিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
হরমুজ প্রণালির উপরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বাধা দিয়ে ধ্বংস করেছে বলে দাবি আইআরজিসির।
ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো ধরনের হামলা হলে এর জবাবে দখলকৃত ভূখণ্ডকে পুড়িয়ে ছাই করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বিস্ফোরণের পর জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।