কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ শেখ আহমদ (৩৮) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।