নোয়াখালীর সেনবাগে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ইয়াবা
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ নুর (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাঁচটি বড় রামদা উদ্ধার করা হয়েছে।
বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে এ সময় কৌশলে পালিয়ে গেছেন তাদের মেয়ের জামাই এবং মামলার অপর পলাতক আসামি মো. সবুজ মৃধা।
গাইবান্ধার ফুলছড়িতে তিনটি ইয়াবা বড়িসহ টিটু মিয়া (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। টিটু মিয়া উপজেলার উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
চট্টগ্রামের লোহাগাড়া থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবল রয়েছেন।
বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুর ইসলাম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।
আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
জীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার কেওয়া বাজারের পাশের একটি বাড়ি থেকে তাদের আটকের পর পুলিশে কাছে সোপর্দ করে স্থানীয়রা।